Chandrayaan-3: কেন সন্ধ্যায় চাঁদের মাটি ছোঁবে চন্দ্রযান তিন? জানুন আসল সত্য

Chandrayaan-3: হাতে আর মাত্র কয়েক ঘন্টা মাত্র! আর এরপরেই চাঁদের অন্ধকার দিকে নামবে ভারতের মহাকাশ যান। আর সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবে গোটা বিশ্ব। যা খবর, বুধবার সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছয়টার মধ্যে Chandrayaan-3 ছোঁবে চাঁদের মাটি।

তবে ঘড়ির কাঁটা ঠিক ছটা চার মিনিটে চাঁদে সফল অবতরণ ( Chandrayaan-3) করতে পারে বিক্রম। তবে ল্যান্ডিংয়ের আগে নিজেই জায়গা খুঁজবে ল্যান্ডার। আর এরপরেই ল্যান্ডিং সম্পূর্ণ হবে। আর এই সময়টা খুবই চ্যালেঞ্জের। যে কোনও মুহূর্তে ঘটতে পারে অবতরণ। ফলে ল্যান্ডিংয়ের ব্যাপারে খুবই সতর্ক বিজ্ঞানীরা।

Chandrayaan 3

কেন সন্ধ্যাতেই চাঁদের মাটি ছোঁবে Chandrayaan-3

কিন্তু সন্ধ্যাতেই কেন চাঁদে অবরতণ Chandrayaan-3 এর? অন্ধকারে চন্দ্র পৃষ্ঠে অবতরণ করবে? সময় ঘিরে একাধিক কৌতূহল তৈরি হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর সময় অনুযায়ী সন্ধ্যায় চাঁদের মাটিতে ল্যান্ডিং করবে Chandrayaan-3। কিন্তু চাঁদের সময় আলাদা! বিক্রম ল্যান্ডার (Vikram Lander) যখন চাঁদের মাটি ছোঁবে সেই সময় সেখানে সূর্য উঠবে। ফলে সূর্যের আলো থাকবে।

ISRO এর প্রধান ডক্টর এস সোমনাথ জানিয়েছেন, যে সময়ে চাঁদের মাটি ছোঁবে বিক্রম ল্যান্ডার সেই সময় পৃথিবীতে সন্ধ্যা থাকবে। কিন্তু চাঁদের সূর্যের আলো থাকবে। শুধু তাই নয়, চাঁদের মাটিতে ১৪ থেকে ১৫ দিন যাতে বিক্রম চাঁদের আলো পেতে পারে সেই কারনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসরো প্রধান। যাতে নিজের মতো করে চাঁদের মাটিতে সবরকম ভাবে পরীক্ষা চালাতে পারে।

সূর্যের আলোতে চলবে বিক্রম ল্যান্ডার-প্রজ্ঞান রোভার

বিক্রম ল্যান্ডার এবং প্রজ্ঞান রোভার ( Chandrayaan-3) এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে সূর্যের আলোতে সেটি শক্তি পায় এবং চাঁদে থাকতে পারে। চাঁদের একদিন পৃথিবীর ১৪ দিনের সমান। সূর্যের আলো বন্ধ হলেও যে এগুলি কাজ করা বন্ধ করে দেবে তা নয়, সূর্যের তেজ পেলেই ফের সক্রিয় হতে পারে বিক্রম ল্যান্ডার-প্রজ্ঞান রোভার। এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। তবে এই মুহূর্তে সবার চোখ এখন সফল ল্যান্ডিংয়ের দিকে।

শুধু ভারতই নয়, গোটা বিশ্বের বিজ্ঞানীরা এই মুহূর্তে ভারতের যানের সফল অবতরণের দিকে নজর রাখছে। আর তা সফল হলে নয়া দিগন্ত খুলে যাবে বলে মনে করা হচ্ছে। অনেক অজানা তথ্য সামনে আসবে এর ফলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+