থমকাল স্বপ্নের উড়ান, শেষ মুহূর্তে কোন কারণে চন্দ্রযান-২ পাড়ি দিল না মহাকাশে
শেষ মুহূর্তে ধরা পড়ল ত্রুটি। কাউন্টডাউনের ৫৬ মিনিট ২৪ সেকেন্ডের মাথায় দেখা গেল জ্বালানি লিক করছে রকেট থেকে। আর কোনও ঝুঁকি নেননি ইসরোর বিজ্ঞানীরা।
শেষ মুহূর্তে ধরা পড়ল ত্রুটি। কাউন্টডাউনের ৫৬ মিনিট ২৪ সেকেন্ডের মাথায় দেখা গেল জ্বালানি লিক করছে রকেট থেকে। আর কোনও ঝুঁকি নেননি ইসরোর বিজ্ঞানীরা। সঙ্গে সঙ্গে বাতিল করে দেওয়া হয় চন্দ্রযান-২য়ের উৎক্ষেপন। গোটা দেশের নজর যখন সেই চাঁদ অভিযানের দিকে ঠিক সেই সময়েই সিদ্ধান্ত বদল করেন বিজ্ঞানীরা। রাতেই টুইট করে ইসরোর পক্ষ থেকে জানানো হয়, যান্ত্রিক ত্রুটির কারণে বাতিল করা হল চন্দ্রযান-২য়ের উৎক্ষেপন। উৎক্ষেপনের পরবর্তী দিন জানিয়ে দেওয়া হবে পরে।

রবিবার সকাল থেকেই ছিল প্রস্তুতি তুঙ্গে ছিল। শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ গবেষণা কেন্দ্রে কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছিল ২০ ঘণ্টা আগে থেকেই। বাহুবলীকে শক্তিশালী করতে জ্বালানি ভরার কাজ শুরু হয়েছিল সকাল থেকেই। জ্বালানি হিসেবে তরল হাইড্রোজেন ভরা হচ্ছিল। শেষ মুহূর্তে দেখা যায় তরল জ্বালানি লিক করছে। আর কোনও ঝুঁকি নেওয়া হয়নি।
এর আগে জানুয়ারি মাসে মহাকাশে পাড়ি দেওয়ার কথা ছিল চন্দ্রযান-২য়ের, পরে সেটি পিছিয়ে ১৫ জুলাই করা হয়। ইসরোর প্রধান জানিয়েছেন, লঞ্চিং উইন্ডোর কিছু যান্ত্রিক মানদণ্ড সম্পূর্ণ করতে হয়, যার ফলে নতুন তারিখ ঘোষণা হতে সপ্তাহ খানেক বা কয়েক মাসও সময় লেগে যেতে পারে।
সবচেয়ে শক্তিশালী মহাকাশ যান ছিল জিএসএলবি মার্ক-থ্রি-এম-১ রকেটটি। তৈরি করতে খরচ হয়েছিল ৯৭৮ কোটি টাকা। চন্দ্রযান-২য়ের চাঁদে পৌঁছাতে সময় লাগত ৫৪ দিন। এর পরে কবে সেই চাঁদ অভিযান সম্ভব হবে তা অনিশ্চিত হয়ে রয়ে গেল।












Click it and Unblock the Notifications