কেন আম্বেদকর জন্মবার্ষিকী পালন? নান্দেদে নৃশংসভাবে দলিতকে হত্যার অভিযোগ
বিআর আম্বেদকরের জন্মবার্ষিকী উদযাপনের জন্য মহারাষ্ট্রের নান্দেদে এক দলিতকে হত্যার অভিযোগ উঠেছে। ২৪ বছর বয়সী ওই যুবককে হত্যার ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে। নান্দেদের এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বনধার হাভেলি গ্রাম এই ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম অক্ষয় ভালেরাও। বৃহস্পতিবার সন্ধেয় ভালেরাও যখন যাচ্ছিলেন, সেই সময় অভিযুক্তরা এক ব্যক্তির বিবাহ অনুষ্ঠানে ব্যস্ত ছিল। এরে সবাই উচ্চবর্ণের বলে জানা গিয়েছে। এছাড়াও সেই সময় কয়েকজনের হাতে তলোয়ার ছিল বলেও জানিয়েছে পুলিশ।

অভিযোগ সেই সময় সেই অনুষ্ঠানে মধ্যে একজন বলে ১৪ এপ্রিল গ্রামে আম্বেদকর জয়ন্তী উদযাপনের জন্য এদের শাস্তি দেওয়া উচিত। মুহূর্তে পরিস্থিতি তর্কাতর্কির দিকে চলে যায়। এই সময় অক্ষয় ভালেরাওকে মারধর করা হয়। সেই সময় ছুরির আঘাতে অক্ষয়ের মৃত্যু হয় বলে অভিযোগ।
অক্ষয়ের ভাইয়েরও প্রায় একই পরিস্থিতি তৈরি হলেও হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনি বেঁচে যান। পুলিশের তরফে জানানো হয়েছে, এই ঘটনায় হত্যা, খুনের চেষ্টা, দাঙ্গা ও হামলার পাশাপাশি তফশিলি জাতি ও উপজাতি অত্যাচার প্রতিরোধ আইনে প্রথমে অভিযোগ নথিভুক্ত করা হয়। এরপর সাতজনকে গ্রেফতার করা হয়।












Click it and Unblock the Notifications