ঘৃণা ছড়িয়ে বিপাকে যোগী, ৪ সপ্তাহে জবাব চাইল শীর্ষ আদালত
যোগী আদিত্যনাথের বিরুদ্ধে অভিযোগ ২০০৭ সালে গোরক্ষপুরে একটি বিদ্বেষমূলক বক্তব্য রেখেছিলেন তিনি। সোমবার যোগীকে আত্মপক্ষ সমর্থনের জন্য চার সপ্তাহে জবাব দিতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
২০০৭ সালে উত্তরপ্রদেশের গোরক্ষপুরের একটি সভায় ঘৃণামূলক ভাষণ দেওয়ার অভিযোগ উঠেছিল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে। সোমবার সেই মামলায় সুপ্রিমকোর্ট তাঁকে ৪ সপ্তাহ সময় দিল আত্মপক্ষ সমর্থনের। তারপর আদালতে জানাতে হবে কেন ওই মামলায় তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে না।

ঘটনার সময় গোরক্ষপুরের সাংসদ ছিলেন যোগী। এদিন বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুর ও বিচারপতি এ.এম. খানউইলকার-এর বেঞ্চ উত্তরপ্রদেশ রাজ্য সরকার ও গোরক্ষপুরের ডিএম-এর কাছে ওই নির্দেশ পাঠিয়েছে। এর আগে এলাহাবাদ হাইকোর্টে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়য়ার জন্য একটি আবেদন করা হয়েছিল। কিন্তু হাইকোর্ট সেই আবেদন কারিজ করে দেয়।
এদিন হাইকোর্টের সেই রায়কেই খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের বেঞ্চ। জানানো হয়েছে চার সপ্চাহ পরে পরবর্তী শুনানি হবে। তারমধ্যে জবাব প্রস্তুত করতে হবে। চলতি বছরের শুরুতে এলাহাবাদ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন পসিদ খান নামে এ আইনজীবী।
২০০৭ সালে আদিত্যনাথ গোরক্ষপুর রেল স্টেশনে ওই বক্তৃতা দিয়েছিলেন। পুলিশের কাছে করা অভিযোগে তাকে উস্কানিমূলক ও বিদ্বেষমূলক বলা হয়েছিল। ওই বক্তৃতার পর গোরক্ষপুরে হিমসাত্মক ঘটনাও বেড়ে গিয়েছিল বলে অভিযোগ করা হয়। ২০১৭ সালে মুখ্য়মন্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে গেলে যে অনুমতি লাগে তা দিতে অস্বীকার করেছিল উত্তরপ্রদেশ সরকার। তার প্রেক্ষিতেই তাদের জবাব চেয়েছে সুপ্রিম কোর্ট।












Click it and Unblock the Notifications