সারা দেশে কেন হারল বিজেপি, কোন যুক্তি খাড়া করল জোটসঙ্গী জেডিইউ

বিহারে জেডিইউ ও বিজেপির জোট রয়েছে। সেখানে মর্যাদার লড়াই ছিল মূলত আরজেডি-র বিরুদ্ধে। তবে সেই লড়াইয়ে পুরোপুরি জামানত জব্দ হয়েছে বিজেপির।

১০টি বিধানসভা আসন ও চারটি লোকসভা আসনের মধ্যে ২-৩টি ছাড়া প্রায় সবকটিতেই বিজেপি পরাজিত হয়েছে। দেশের অন্য প্রান্তে তো বটেই, উত্তরপ্রদেশ ও বিহারে লোকসভা ও বিধানসভা আসনে মূলত মর্যাদার লড়াই ছিল কেন্দ্রের সরকারি দল বিজেপির কাছে। বিহারে জেডিইউ ও বিজেপির জোট রয়েছে। সেখানে মর্যাদার লড়াই ছিল মূলত আরজেডি-র বিরুদ্ধে। তবে সেই লড়াইয়ে পুরোপুরি জামানত জব্দ হয়েছে বিজেপির।

লালুর সঙ্গে জোট ভাঙা

লালুর সঙ্গে জোট ভাঙা

একসময়ে নীতীশ কুমারের জেডিইউ ও লালুপ্রসাদ যাদবের আরজেডি একসঙ্গে জোট বেঁধে সরকারে এসেছিল। তবে গতবছরে সেই জোট ভেঙে বেরিয়ে এসে বিজেপির হাত ধরে সরকার রক্ষা করেন নীতীশ কুমার।

মর্যাদার লড়াইয়ে হার

মর্যাদার লড়াইয়ে হার

আরজেডি বিহারের সবচেয়ে বড় দল হলেও জেডিইউ ও বিজেপির জোট সরকার চালাচ্ছে। সেই আরজেডির কাছেই এই হার মর্যাদার লড়াইয়ে বিজেপি-জেডিইউকে পিছনে ঠেলে দিল বলে মনে করা হচ্ছে।

কেন হারল বিজেপি?

কেন এভাবে হারল বিজেপি? কী বলছে জোটসঙ্গী জেডিইউ? সিনিয়র জেডিইউ নেতা কেসি ত্যাগী বলেছেন, ক্রমান্বয়ে তেলের দাম বাড়াই বিজেপির হারের কারণ। তাঁর মতে, পেট্রোল-ডিজেলের দাম বাড়ায় সারা দেশের মানুষ ক্ষোভে ফুঁসছে। তাই সবার আগে বর্ধিত দাম প্রত্যাহার করা হোক।

জোকিহাটে হার জেডিইউ-র

জোকিহাটে হার জেডিইউ-র

এদিন আরজেডি প্রার্থী শাহনওয়াজ আলম জেডিইউ প্রার্থী মুর্শিদ আলমকে ৪০ হাজারের বেশি ভোটে জোকিহাট কেন্দ্র থেকে হারিয়ে দিয়েছেন। শাহনওয়াজ আগে জেডিইউ-তে ছিলেন। আরজেডি-র সঙ্গে জোট ভাঙা ও বিজেপির সঙ্গে জোটের পর তিনি দল থেকে বেরিয়ে আরজেডি-তে যোগ দেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+