Amrit Bharat Express: নেই এসি! কিন্তু এই ২৯ টি কারণে দেশের SMART ট্রেন অমৃত ভারত এক্সপ্রেস

Amrit Bharat Express: ইতিমধ্যে ভারতীয় রেল ট্র্যাকে ঝড় তুলেছে বন্দে ভারত! দীর্ঘ প্রতীক্ষার পর আজ ভারতীয় রেলের মুকুটে যুক্ত হল আরও একটি নতুন ট্রেন। প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হল দেশের প্রথম অমৃত ভারত এক্সপ্রেস। এই ট্রেনে এসি না থাকলেও রয়েছে বন্দে ভারত এক্সপ্রেসের যাবতীয় সুবিধা।

আর তাই এই ট্রেনটিকে প্রথমদিন থেকেই বন্দে সাধারণ এক্সপ্রেসও বলা হয়েছে। এদিন দুটি রুটে নয়া এই ট্রেনের (Amrit Bharat Express) উদ্বোধন হয়েছে। যার মধ্যে একটি ছুটবে অযোধ্যা থেকে দ্বারভাঙ্গা পর্যন্ত অন্যটি ছুটবে মালদহ থেকে বেঙ্গালুরু পর্যন্ত।

Amrit Bharat Express

এসি না থাকলেও অমৃত ভারত এক্সপ্রেসে (Amrit Bharat Express) আছে ২৯ টি আধুনিক সুবিধা! জানেন সেগুলি?

১) অমৃত ভার‍ত এক্সপ্রেসের সামনে এবং পিছনের প্রান্তে দুটি WAP -5 লোকোমোটিভ (পুশ-পুল কনফিগারেশন) ব্যবহার করা হয়েছে। এতে যাত্রার সময় এক ধাক্কায় অনেকটাই কমে যাবে।
২) অমৃত ভারত এক্সপ্রেসে ২২টি নন-এসি কোচ রয়েছে। যার কনফিগারেশন ০২টি সেকেন্ড ক্লাস লাগেজ রেক (এসএলআরডি), ০৮টি জেনারেল সিটিং কোচ (জিএস) এবং ১২টি স্লিপার ক্লাস কোচ (এসসিএন)। কোচগুলির মধ্যে নিরাপদে যাতায়াতের জন্য এবং শব্দ এবং কম্পন কমাতে এই কোচগুলিতে একটি সিলকরা গ্যাংওয়ে রয়েছে।
৩) আকর্ষনীয় রঙের স্কিম রয়েছে।
৪) জার্ক ফ্রি সেমি পার্মানেন্ট কাপলার
ব্যবহার করা হয়েছে।
৫) এরোডাইনামিকভাবে ডিজাইন করা WAP5 লোকোমোটিভ।
৬) পুশ পুল অপারেশনের জন্যে ট্রেনের শেষে MU কন্ট্রোল কাপলার দেওয়া রয়েছে
৭) জার্ক মুক্ত Semi permanent coupler ব্যবহার করা হয়েছে।
৮) Sealed vestibule gangway দেওয়া হয়েছে।
৯) এক্সট্রুশনসহ এসিপি প্যানেলিং সিস্টেম রয়েছে।

১০) উন্নত এবং নান্দনিকভাবে আনন্দদায়ক আলোর ব্যবস্থা করা হয়েছে কোচগুলিতে।
১১) লাগেজ রুমে সিসিটিভি, গার্ড রুমে মনিটর সিস্টেম রয়েছে।
১২) প্রতিবন্ধীদের জন্যে Ramp এর ব্যবস্থা দেওয়া হয়েছে।
১৩) কোচের ভিতরে অভ্যন্তরীণ সজ্জা
১৪) ফোল্ডেবল স্ন্যাক টেবিল দেওয়া হয়েছে।

১৫) উপযুক্ত হোল্ডার সহ মোবাইল চার্জিং পয়েন্ট

১৬) ফোল্ডেবল বোতল হোল্ডার

১৭) নান্দনিকভাবে আনন্দদায়ক এবং এর্গোনমিকভাবে ডিজাইন করা সিট এবং বার্থ

১৮) উন্নত লাগেজ Rack.
১৯) রেডিয়াম আলো এবং আকর্ষণীয় ফ্লোরিং স্ট্রিপ দেওয়া হয়েছে।

২০) অটোমেটিক যাত্রী ঘোষণা এবং পাবলিক ইনফরমেশন সিস্টেম
২১) গার্ড নিয়ন্ত্রিত পিএ সিস্টেম

২২) নিরাপদ ভ্রমণের জন্য সিসিটিভি নজরদারি

২৩) ২২ কোচ রেক গঠন

২৪) গতি সম্ভাবনা: 130 কিমি প্রতি ঘন্টা

২৫) বসার ক্ষমতা: 1834 যাত্রী

২৬) অমৃত ভারত ট্রেনের উভয় প্রান্তে চালকের কেবিন সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। ড্রাইভার সিটগুলি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে সামনের পথের দৃশ্য পরিষ্কার ভাবে দেখা যায় এবং একই সঙ্গে আরামদায়ক হয় ।
২৭) অমৃত ভারত ট্রেনের শৌচাগারগুলি জলের ন্যূনতম অপচয় করবে।
২৯) যাত্রীসুরক্ষার উন্নতিকল্পে ট্রেনের ইঞ্জিনগুলিতে কবচ সিস্টেম লাগানো হয়েছে।
এমনকি সাধারণ কোচের upper tier গুলিও যাত্রীদের স্বাচ্ছন্দ্যের জন্য সম্পূর্ণরূপে কুশনযুক্ত করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+