'কাশ্মীরে বিদেশী প্রতিনিধি দল কেন', মহারাষ্ট্রে সরকার গড়ার আগে ফের বিজেপিকে খোঁচা শিবসেনার
মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে ফড়নবীশ বনাম ঠাকরে ঠাণ্ডা লড়াই মুহূর্তে তুঙ্গে। বিজেপির শরিক শিবসেনার ৫০-৫০ আসনে মন্ত্রিসভা গঠনের দাবি ক্রমাগত জোরালো হচ্ছে। অন্যদিকে, কংগ্রেস অপেক্ষায় রয়েছে কোনওভাবে শিবসেনার সঙ্গে জোট গড়ার সম্ভাবনা নিয়ে। এমন পরিস্থিতিতে ক্রমাগত বিজেপিকে আক্রমণ করে চলেছে শিবসেনা।

কাশ্মীর নিয়ে শিবসেনার খোঁচা
মহারাষ্ট্রে বিজেপি জোট নিয়ে সেনার তরফে আগেই খোঁচা দেওয়া হয়েছে। এবার কাশ্মীর প্রসঙ্গ টেনে ফের একবার বিজেপিকে খোঁচা দিতে ছাড়ছেনা মারাঠি এই আঞ্চলিক দল। কাশ্মীরে কেন ২৮ জনের ইওরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিদল যায় তা নিয়ে প্রশ্ন তুলেছে শিবসেনা।

ইওরোপিয়ান ইউনিয়ন নিয়ে শিবসেনার দাবি
শিবসেনার দাবি, কাশ্মীর হল ভারতের অভ্যন্তরের একটি বিষয়। সেখানে কেন ইউওরোপিয়ান ইউনিয়নের ২৮ জন সদস্যকে ঢুকতে দেওয়া হল? কাশ্মীরে যেভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে তাতে গর্বিত ছিলাম আমরা। যখন কাশ্মীরে সমস্ত কিছুই সঠিকভাবে চলছে তাহলে কেন বিদেশী দলকে সেখানে আনানো হল ?প্রশ্ন শিবসেনার।

সঞ্জয় রাউতের খোঁচা এর আগে
সঞ্জয় রাউত মহারাষ্ট্রের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে শিবসেনার তরফে খোঁচা দিয়ে বিজেপির বিরুদ্ধে তুমুল তোপ দাগেন। তিনি বলেন, 'এখানে কোনও দুষ্মন্ত নেই যে যার বাবা জেলে থাকবে। এখানে (মহারাষ্ট্রে) আমার আছি। যাঁরা ধর্ম আর সত্যের উপর দাঁড়িয়ে রাজনীতি করি।.. ' তিনি জানান, শিবসেনা শুধুমাত্র এই মুহূর্তে ভোটের আগে যে কথা হয়েছে, সেই দাবি মেনে মন্ত্রিসভা চায়।

'সামনা'র দাবি
শিবসেনার মুখপত্র 'সামনা'র তরফে দাবি করা হয়, কাশ্মীরে এখন বিদেশী সদস্যদের প্রবেশ কিছুতেই চাইছেন না তাঁরা । বিদেশি মানুষরা কাশ্মীরে এলে তা এলাকার শান্তি শৃঙ্খলা বা স্বাধীনসতত্ত্বা নিয়ে প্রশ্ন উঠতে পারে, এমনই দাবি শিবসেনার মুখপত্র 'সামনা'র।












Click it and Unblock the Notifications