'বুলডোজার রাজনীতি'র বিরুদ্ধে দিল্লিতে পদযাত্রা আম আদমি পার্টির
বিজেপির 'বুলডোজার রাজনীতি'র সরাসরি বিরোধিতায় এবার আম আদমি পার্টি৷ রবিবার আপ দিল্লির বিভিন্ন স্থানে পদযাত্রা করেছে এবং জনগণকে গেরুয়া পার্টির 'গুন্ডা রাজ এবং দুর্নীতি' ও 'হুমকি' তে ভয় না পেতে বলেছেন। এদিন আপের পক্ষ থেকে জনগণকে আরও বলা হয়েছে যে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন দল দৃঢ়ভাবে তাদের পাশে দাঁড়াবে এবং বিজেপি শাসিত নাগরিক সংস্থাগুলিকে তাদের সম্পত্তির উপর বুলডোজার চালাতে দেবে না।

আম আদমি পার্টির পক্ষ অভিযোগ করা হয়, শুক্রবার দিল্লির বিজেপি কাউন্সিলররা শহরের বাসিন্দাদের কাছ থেকে অর্থ দাবি করেছেন, যখন তাদের দলের প্রধান আদেশ গুপ্ত দক্ষিণ ও পূর্ব নাগরিক সংস্থার মেয়রদের বুলডোজার ব্যবহার করে অবৈধ দখল সরাতে বলেছিলেন। প্রবীণ আপ নেতা এবং দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এটিকে 'বিজেপির বুলডোজার রাজনীতির আসল সত্য' বলেও অভিহিত করেছেন এবং আপ বিধায়কদের আহ্বান জানিয়েছেন, বিজেপির কাউন্সিলররা যাদের ভয় দেখাচ্ছে তাদের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোর।
আপের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, বিজেপিড র কাউন্সিলররা দিল্লির নাগরিকদের ভীতি প্রদর্শন, ব্ল্যাকমেল এবং হুমকি দিচ্ছে৷ বিজেপির নির্লজ্জ চাঁদাবাজির বিরুদ্ধে আম আদমি পার্টি আজ দিল্লির ২৭২টি ওয়ার্ডে পদযাত্রা (পদযাত্রা) করেছে। দলটি পদযাত্রার ফাঁকে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বৈঠকও করছে বলে দলের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে।
অরবিন্দ কেজরিওয়ালের দলের আরও দাবি, যে দিল্লির সাধারণ মানুষ বিজেপির 'গুণ্ডামি' এর উপর 'ক্ষুব্ধ', এবং আপ বলছে যে এটি শীঘ্রই বিজেপির 'গুন্ডা রাজ এবং দুর্নীতি'র বিরুদ্ধে লড়াই করার জন্য দিল্লির সাধারণ মানুষকে জনগণের সঙ্গে জোট করবে।
প্রসঙ্গত বুধবার উত্তর দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের বুলডোজার ও জেসিবি দিয়ে একটি দখল বিরোধী অভিযান চালাচ্ছিল৷ এই এলাকার জাহাঙ্গীরপুরীতে একটি মসজিদের কাছাকাছি বেশ কয়েকটি কংক্রিট এবং অস্থায়ী কাঠামো ভেঙে ফেলার পর থেকে আপ এবং বিজেপির মধ্যে রাজনৈতিক টানপোড়েন তীব্র হয়েছে। এরপরই গোবিন্দপুরীতে একটি পদযাত্রার নেতৃত্ব দিয়ে, কালকাজি আপ বিধায়ক অতীশ, তার দলের পক্ষ থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়ে বলেন, বিজেপি নেতাদের ভয় পাওয়ার দরকার নেই। আমরা এখানে বিজেপির গুন্ডামির বিরুদ্ধে জড়ো হয়েছি। বিজেপি সারা দিল্লিতে বুলডোজারের রাজনীতি খেলছে। তারা লোকদের হুমকি দিচ্ছে যে যদি তারা বিজেপিকে টাকা না দেয় তাহলে তাদের বাড়ি এবং দোকানের উপর বুলডোজার চালানো হবে।
তিনি আরও বলেন, যে 'এটি বিজেপির বুলডোজার রাজনীতির বিরুদ্ধে লড়াই। এবং আম আদমী পার্টি এই লড়াই চালিয়ে যাবে। এবং জনগণকে 'চাঁদাবাজি' থেকে রক্ষা করবে। বিজেপি শাসিত এমসিডির হয়রানি ও অত্যাচারের কারণে মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে।












Click it and Unblock the Notifications