Indian Rail: যাত্রীগণ কৃপায়া ধ্যান দে...! জানেন রেলওয়ে স্টেশনে এই ঘোষণার পিছনে কার গলা রয়েছে?
Indian Rail: প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এক জায়গা থেকে অন্য জায়গাতে ছুটে চলা। ছোট এই সফর প্রত্যেক মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকে। তবে এই ট্রেন সফরে নিশ্চিয় এই আওয়াজের সঙ্গে সবাই আমরা পরিচিত।
যেখানে প্রত্যেক স্টেশনে (Railway Announcement) বলা হচ্ছে, '' যাত্রীগণ ধ্যান দে...'' অনেক দূর পর্যন্ত রেলের এই আওয়াজ কানে ভাসে। এর সঙ্গে সঙ্গে ট্রেনের নম্বর, সময়, স্টেশনের বিষয়ে বিস্তারিত জানানো হচ্ছে। কিন্তু আপনি কি জানেন এই আওয়াজ আসলে কার?
সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে (Viral Video) ভাইরাল হয়েছে। যেখানে রেলের স্টেশনের এহেন ভাষণ কার সেই তথ্য (Railway Station Announcement Voice) সামনে এসেছে।

Vaijnath Station স্টেশনের আসল রহস্য ফাঁস!
সম্প্রতি সোশ্যাল মিডিয়া (Social Media) ফেসবুকে (Facebook) একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল (Viral Video) হচ্ছে। ভাইরাল হওয়া ভিডিওতে যে বিশেষ ব্যক্তিকে দেখা যাচ্ছে তাঁর নাম শ্রাবণ আডোডে (Shravan Adode)।
এই ব্যক্তি মহারাষ্ট্রের (Maharashtra) প্রথম স্টেশন Parli Vaijnath Station এ কাজ করে থাকে। তবে রেলওয়ে স্টেশনে এখন বেশির ভাগ অ্যানাউন্সমেন্ট কম্পিউটারে ভয়সে রেকর্ডিংয়ের (Railway Announcement Voice) মাধ্যমে হয়ে থাকে।
এই স্টেশণেও কিন্তু এভাবে অ্যানাউন্সমেন্ট করা হয়ে থাকে। কিন্তু অনেক সময়ে লাইট চলে যাওয়ার ফলে কিংবা টেকনিক্যাল সমস্যা সামনে আসায় কম্পিউটার আওয়াজ বন্ধ হয়ে যায়। এই ভিডিও Brut এর মাধ্যমে শেয়ার করা হয়েছে।

ওই ব্যক্তি দায়িত্ব তুলে নেন
তবে এই প্রতিবেদনে মহারাষ্ট্রের Parli Vaijnath Station কথা বলা হয়েছে। কিন্তু কোনও কারনে ওই স্টেশণে হঠাত করে কোনও টেকনিক্যাল সমস্যা হওয়াতে বন্ধ হয়ে যায় রেলের অ্যানাউন্সমেন্ট।
ফলে সমস্যার মধ্যে পড়তে হয় যাত্রীদের। আর এই অবস্থায় সমস্যা সমাধানে এগিয়ে আসেন শ্রাবণ আডোডে (Shravan Adode) । শ্রাবণ মহিলাদের (Female Announcer) আওয়াজ গলা থেকে বার করে পরিস্থিতি সামাল দেন। একবার, নয়, মাঝে মধ্যেই শ্রাবণকে এই কাজ করতে হয়।
একজন ছেলেকে এভাবে মহিলাদের আওয়াজ বার করে অ্যানাউন্সমেন্ট করতে দেখায় অনেক মানুষ কার্যত অবাক হয়ে যান। অনেকেই ওই মুহূর্ত ক্যামেরা করে রাখেন। তেমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।
অবসর সময়ে শ্রাবণ বিভিন্ন মানুষের Mimicry করে থাকে। আর সেটাই এই ক্ষেত্রে কাজে লেগে যায়।

অসাধারণ ভাবে মাইক সামলায় সে!
মাঝে মধ্যে ডাক পড়ে শ্রাবনের। মাইকে অ্যানাউন্সমেন্টের জন্যে তাঁকে কার্যত জরুরি তলব করা হয়। আর সেই সময়ে এমন ভাবে মাইক ধরে নিজে আসল ছেড়ে মহিলাদের আওয়াজ বার করে অ্যানাউন্সমেন্ট করতে থাকেন শ্রাবণ তা দেখে কার্যত অবাক হয়ে যান রেলের আধিকারিকরা পর্যন্ত।
ওই স্টেশনের একেবারে নিচুতলার কর্মী থেকে উচ্চ পদস্থ আধিকারিক সবাই একনামে ওই ব্যক্তিকে চেনে। শুধু তাই নয়, রীতিমত শ্রাবনের ট্যালেন্টের প্রশংসাও করেন তাঁরা। তবে এই ভিডিও ভাইরাল হতেই এখন যেন সেলব্রিটি হয়ে উঠেছেন শ্রাবণ আডোডে (Shravan Adode) ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications