রেপোরেট বাড়তেই স্বস্তির খবর, কিছুটা কমল পাইকারি মুদ্রাস্ফীতি, দাম কি কমবে জিনিসের?

পাইকারি বাজারে দাম কমেছে একাধিক জিনিসের। অপরিশোধিত তেল থেকে খাদ্য দ্রব্য অনেক কিছুর পাইকারি দাম কমেছে।

কিছুটা স্বস্তির খবর। পাইকারি মুদ্রাস্ফীতি নাকি জানুয়ারি মাসে কমেছে। যদিও রেপোরেট ফেব্রুয়ারি মাসেই বাড়ানো হয়েছিল। গতবছর মুদ্রাস্ফীতিতে রাশ টানতে এক বছরে চারবার রেপোরেট বাড়িয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। তার ফল মিলছে এবার। জানুয়ারি মাসে অনেকটাই কমেছে পাইকারি মুদ্রাস্ফীতি। বলছে রিপোর্ট।

কিছুটা কমল পাইকারি মুদ্রাস্ফীতি

কিছুটা কমল পাইকারি মুদ্রাস্ফীতি

পাইকারি মুদ্রাস্ফীতি কিছুটা হলেও কমল। সরকারি রিপোর্টে উল্লেখ করা হয়েছে জানুয়ারি মাসে পাইকারি মুদ্রাস্ফীতি ৪.৭৩ শতাংশ হয়েছে। ডিসেম্বর মাসে পাইকারি মুদ্রাস্ফীতি ছিল ৪.৯৩ শতাংশ। বাণিজ্যমন্ত্রকের পক্ষ থেকে এই তথ্য প্রকাশ করা হয়েছে। মুদ্রাস্ফীতি চরমে উঠেছিল গত ১ বছরে। এই বছরের শুরুতেই আশার কথা শোনাল বাণিজ্যমন্ত্রক। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে মোদী সরকারের একাধিক পদক্ষেপের পর অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে মুদ্রাস্ফীতি।

দাম কমেছে একাধিক জিনিসের

দাম কমেছে একাধিক জিনিসের

পাইকারি বাজারে একাধিক জিনিসের দাম কমতে শুরু করেছে। তার মধ্যে রয়েছে অপরিশোধিত তেল, খাদ্য দ্রব্য, বস্ত্র, রাসায়নিক দ্রব্য, প্রাকৃতিক গ্যাস। তার জেরে অনমেক কিছু সস্তা হতে পারে বলে আশা প্রকাশ করা হয়েছে। সদ্য বাজেট পেশ হয়েছে। তাতে ভারতের আর্থিক বৃদ্ধি মাত্রাতিরিক্ত করে না দেখানো হলেও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণই যে এখন সবথেকে বড় চ্যালেঞ্জ সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। সেকারণেই যতটা সম্ভব রাশ টানার চেষ্টা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

রেপোরেট বৃদ্ধি

রেপোরেট বৃদ্ধি

মুদ্রাস্ফীতি মারাত্মক জায়গায় পৌঁছে গিয়েছিল গত এক বছরে। সেটাতে রাশ টানতে ২০২২ সালে পর পর চারবার রেপোরেট বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। তাতে সুফল মিলেছে। ২০২২ সালে ডিসেম্বর মাসে শেষবার রেপোরেট বাড়ানো হয়। তাতে জানুয়ারি মাসে পাইকারি মুদ্রাস্ফীতিতে অনেকটাই রাশ টানা গিয়েছে। জানুয়ারি মাসে পাইকারি মুদ্রাস্ফীতি অনেকটাই কমেছে জানুয়ারি মাসের তুলনায়। তাতেই বোঝা যাচ্ছে। ফেব্রুয়ারি মাসে বাজেট পেশের পর ফের রেপোরেট বাড়ানো হয়েছে। তার কারণও সেই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।

খুচরো মুদ্রাস্ফীতি বেড়েছে

খুচরো মুদ্রাস্ফীতি বেড়েছে

গতকাল আবার খুচরো মুদ্রাস্ফীতি রেকর্ড হারে বেড়েছে বলে তথ্য প্রকাসিত হয়েছিল। জানুয়ারি মাসে গত তিন মাসের তুলনায় রেকর্ড হারে বেড়েছে খুচরো মুদ্রাস্ফীতি। জানুয়ারি মাসে খুচরো মুদ্রাস্ফীতি ৬.২৫ শতাংশ হারে বেড়েছে। গত তিন মাসে তা রেকর্ড বলে জানা গিয়েছে। কিন্তু কয়েক মাসের মধ্যেই ফের নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশা প্রকাশ করেছে মোদী সরকার। তবে এই মুদ্রাস্ফীতির জেরে সবচেয়ে কঠিন পরিস্থিতি সাধারণ মানুষের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+