অক্টোবরে পাইকারি মুদ্রাস্ফীতি ০.১৬ শতাংশ হ্রাস পেয়েছে
অক্টোবরে পাইকারি মুদ্রাস্ফীতি ০.১৬ শতাংশ হ্রাস পেয়েছে
অক্টোবরে পাইকারি মূল্য ভিত্তিক মুদ্রাস্ফীতি হ্রাস পেয়েছে ০.১৬ শতাংশ। সেপ্টেম্বরে যা ছিল ০.৩৩ শতাংশ। এর কারণ হিসাবে বলা হয়েছে যে খাদ্য নয় এমন বস্তুর দাম এক থাকায় এবং উৎপাদনকারী পণ্যের দাম পড়ে যাওয়ায় এটা হয়েছে। বৃহস্পতিবার সরকার এ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে।

২০১৮ সালের অক্টোবরে মাসিক পাইকারি মূল্য সূচকে (ডব্লিউপিআই) বার্ষিক মুদ্রাস্ফীতি ছিল ৫.৫৪ শতাংশ। কর্মাস এ শিল্প মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, খাদ্য বস্তুর দাম অক্টোবরে ৯.৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যেখানে খাদ্য নয় এমন বস্তুর দাম দাঁড়িয়ে রয়েছে ২.৩৫ শতাংশে।
এ বছরের অক্টোবরে উৎপাদিত পণ্যের পাইকারি মুদ্রাস্ফীতি (–)০.৮৪ শতাংশে রয়েছে। যা অনেকটাই কম। তবে ফলমূল ও শাক সবজি সহ খাদ্য বস্তুর দাম বেড়ে যাওয়ার কারণে এই মাসে খুচরা মুদ্রাস্ফীতি ১ মাসের শীর্ষে বেড়েছে ৪.৬২ শতাংশে।












Click it and Unblock the Notifications