করোনা যুদ্ধে ভারতের পাশে গোটা বিশ্ব, ২০ দিনেই এল বিশাল পরিমাণ করোনা ত্রাণ

করোনা যুদ্ধে ভারতের পাশে গোটা বিশ্ব, ২০ দিনেই এল বিশাল পরিমাণ করোনা ত্রাণ

করোনা দ্বিতীয় ঢেউয়ে কার্যত বাঁধভাঙা সংক্রমণ দেখা গিয়েছে গোটা ভারতেই। একদা করোনা যুদ্ধে গোটা বিশ্বকে দিশা দেখানো ভারতের অভ্যন্তরেই ভেঙে পড়েছে স্বাস্থ্য পরিকাঠামো। এমতাবস্থায় ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে একাধিক দেশ। সাহায্যে এসেছে আন্তর্জাতিক মঞ্চ থেকেও। এবার সেই সেই তহবিল থেকেই করোনা ঠেকাতে রাজ্য-কেন্দ্র শাসিত অঞ্চলগুলির পাশে দাঁড়াল ভারত সরকার।

করোনা যুদ্ধে ভারতের পাশে গোটা বিশ্ব, ২০ দিনেই এল বিশাল পরিমাণ করোনা ত্রাণ

এদিকে গত ২৭ এপ্রিল থেকেই সরকার বিভিন্ন দেশ ও সংস্থার কাছ থেকে কোভিড -১৯ ত্রাণ হিসাবে ওষুধ ও মেডিকেল সরঞ্জাম পাচ্ছে। আন্তর্জাতিক ক্ষেত্রেও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে অনেক দেশ। এবার সেই ত্রাণ থেকেই উনিশটি অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট, ১১,৩৫২ অক্সিজেন কনডেন্টার, ১৫,৮০১ টি অক্সিজেন সিলিন্ডার এবং প্রায় ৬ লক্ষ ১ হাজার রিমডেসিভির ভায়াল রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিতে পাঠানো হয়েছে বলে খবর।

গত ২৭ এপ্রিল থেকে ১৭ মে-র মধ্যে এই কাজ সারা হয়েছে বলে খবর। যার মধ্যে অনেক রাজ্যেই ইতিমধ্যেই তাদের প্রাপ্তি খাতায় থাকা বরাদ্দ পেয়েও গিয়েছে। এই কাজের জন্য সড়ক ও বায়ুপথকেই বেছে নিয়েছিল সরকার। এদিকে এর মধ্যে চলতি মাসের ১৬ ও ১৭ তারিখেই সবথেকে বড় সাহায্য আসে অস্ট্রেলিয়া, আমেরিকা ও ইন্দো-সুইস চেম্বার অফ কমার্স থেকে।

পাঠানো হয় প্রায় ১০৫৬ টি ভেন্টিলেটর, ৫৭ হাজারের বেশি রেমডিসিভিরের ভায়াল। প্রসঙ্গত উল্লেখ্য, গত কয়েকদিনে ভারতে অনেকটাই নেমেচে করোনা গ্রাফ। গত ২৪ ঘণ্টায় করোনার কবলে পড়েচে ২ লক্ষ ৮০ হাজারের বেশি মানুষ। তবে মৃতের সংখ্যা এখনও উর্ধমুখী। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন সাড়ে ৪ হাজারের বেশি মানুষ। আর তাতেই নতুন করে বাড়ছে উদ্বেগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+