এবারের লোকসভা নির্বাচনে সব থেকে কম ভোটে কে জিতলেন? কত ভোটে জিতলেন তিনি?

লোকসভা ভোটের ফলাফল প্রকাশিত হয়েছে গতকাল মঙ্গলবার। দেড় লক্ষের বেশি ভোটে জিতেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাহুল গান্ধী সাড়ে তিন লক্ষের বেশি ভোটে জিতেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সাত লক্ষ দশ হাজার ভোটে জিতেছেন। কিন্তু এবার সব থেকে কম মার্জিনে জিতলেন কে?

কোন প্রার্থীর জয়ের পথ অত্যন্ত দুর্গম ছিল? সেই বিষয়টিও সামনে এসেছে। এবারের নির্বাচনে সব থেকে কম ভোটে জিতেছেন শিবসেনা (শিন্দে দল) প্রার্থী রবীন্দ্র ওয়াইকার। তিনি মাত্র ৪৮ ভোটে চলতি লোকসভা নির্বাচনে জয়লাভ করেছেন।

মুম্বই উত্তর পশ্চিম কেন্দ্রে তিনি নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। শিবসেনা ইউবিটি প্রার্থী অমল গজানন কীর্তিকারের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন। মাত্র ৪৮ ভোটের ব্যবধানে তিনি জিতেছেন। তবে তিনি লোকসভা ভোটে সব থেকে কম ভোটে জয়ী প্রার্থীর রেকর্ড করতে পারেননি। কারণ, দুই সাংসদ দীর্ঘদিন আগে সেই রেকর্ড করে রেখেছেন।

লোকসভা নির্বাচনে সবচেয়ে কম ভোটে জয়ের ব্যবধানের রেকর্ডটি আনাকাপল্লী থেকে কোনাথালা রামকৃষ্ণ এবং বিহারের রাজমহল থেকে সোম মারান্ডির হাতে রয়েছে। দুজনেই যথাক্রমে ১৯৮৯ এবং ১৯৯৮ সালে মাত্র ন'টি ভোটে জিতেছিলেন।

দ্বিতীয় সর্বনিম্ন ব্যবধানে কংগ্রেসের অদূর প্রকাশ

এই নির্বাচনে, কংগ্রেসের অদূর প্রকাশ কেরলের আটিঙ্গাল আসনে জয়ী হলেন। ৬৮৪ ভোটে জয়ী হয়ে দ্বিতীয় সর্বনিম্ন ব্যবধানে জয়ী হয়েছেন। দুই হাজার ভোটের কম ব্যবধানে জয়ী প্রার্থীদের মধ্যে আছেন, জয়পুর গ্রামীণ থেকে বিজেপির রাও রাজেন্দ্র সিং। তিনি পেয়েছেন ১,৬১৫ টি ভোট। ছত্তিশগড়ের কাঙ্কের থেকে বিজেপি ভ্রোজরাজ নাগ পেয়েছেন ১,৮৮৪ টি ভোট।

সর্বনিম্ন ব্যবধানে জয়ী প্রার্থীরা

লোকসভা নির্বাচনে কম ব্যবধানে জয়ী অন্যান্য প্রার্থীরা হলেন উত্তরপ্রদেশের ফারুখাবাদ থেকে বিজেপির মুকেশ রাজপুত (২,৬৭৮ ভোট)। ফুলপুর থেকে বিজেপির প্রবীণ প্যাটেল (৪,৩৩২ ভোট)।

পঞ্জাবের ফিরোজপুর থেকে কংগ্রেসের শের সিং ঘুবায়া (৩,২৪২ ভোট)। চণ্ডীগড় থেকে কংগ্রেসের সিনিয়র নেতা মণীশ তেওয়ারি (২,৫০৪ ভোট), লাক্ষাদ্বীপ থেকে কংগ্রেসের মুহাম্মদ হামদুল্লা সাইদ (২,৬৪৭ ভোট)। উত্তর প্রদেশের ধৌরাহরা থেকে সমাজবাদী পার্টির আনন্দ ভাদৌরিয়া (৪,৪৪৯ ভোট)।

বিজেপির কমলেশ পাসওয়ান উত্তর প্রদেশের বাঁশগাঁও থেকে ৩,১৫০ ভোটের ব্যবধানে জয়ী। বিজেপির সৌমিত্র খান বিষ্ণুপুর থেকে ৫,৫৬৭ ভোটে। তেলেঙ্গানার মেহবুবনগর থেকে প্রার্থী অরুণা ডিকে ৪,৫০০ ভোটে জয়ী হয়েছেন।

সমাজবাদী পার্টির অজেন্দ্র সিং লোধি উত্তরপ্রদেশের হামিরপুর থেকে ২,৬২৯ ভোটে জিতেছেন। সালেমপুর থেকে রমাশঙ্কর রাজভর ৩,৫৭৩ ভোটে জয়ী হয়েছেন।তৃণমূল কংগ্রেসের মিতালি বাগ পশ্চিমবঙ্গের আরামবাগ আসন থেকে ৬,৩৯৯ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।

২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফল

ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) ৫৪৩ টি লোকসভা কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে। বিজেপি ২৪০ টি এবং কংগ্রেস ৯৯ টি আসন পেয়েছে। লোকসভার ৫৪৩ সদস্য রয়েছে। বিজেপির সুরাটের প্রার্থী মুকেশ দালাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। ফলে ৫৪২ টি আসনের জন্য ভোট গণনা করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+