Odisha Lok Sabha Election 2024 Exit Poll: জগন্নাথধামে খেলা ঘোরাবেন নমো? নজরে IndiaTV CNX এক্সিট পোল
Odisha Lok Sabha Election 2024 Exit Poll: বাংলার প্রতিবেশি রাজ্য ওডিশা! রাজনৈতিক ভাবে খুবই গুরুত্বপূর্ণ এবার এই রাজ্যের নির্বাচন। ওডিশার লোকসভার মোট ২১ টি আসনে এবার নির্বাচন হয়।
IndiaTV CNX এর সমীক্ষা অনুযায়ী, এবার জগন্নাথ দেবের রাজ্যে খেলা ঘোরাবে বিজেপি। নবীন পট্টনায়কের বিজেডিকে হারিয়ে বিজেপি ওডিশার এক নম্বর দল (Odisha Lok Sabha Election 2024 Exit Poll) হতে পারে।

Odisha Lok Sabha Election 2024 Exit Poll: কী বলছে সমীক্ষা?
IndiaTV CNX এর সমীক্ষা অনুযায়ী, ওডিশার ২১ টি আসনের মধ্যে বিজেপি এবার ১৫ থেকে ১৭ টি লোকসভা আসনে (Odisha Lok Sabha Election 2024 Exit Poll) জয় পেতে পারে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি ৮টি আসন পেয়েছিল। কিন্তু এবার একেবারে খেলা ঘুরিয়ে একেবারে শীর্ষে পৌঁছে যাবে বিজেপি। এমনটাই IndiaTV CNX এর সমীক্ষায় ইঙ্গিত।
শুধু তাই নয়, নবীন পট্টনায়কের বিজেডি ৪ থেকে ৬ টি আসন পাবে বলে ইঙ্গিত। অন্যদিকে শূন্য থেকে ১টা আসনে অন্যান্যরা পেতে পারে বলে ইঙ্গিত IndiaTV CNX এর সমীক্ষায়।
বলে রাখা প্রয়োজন, নির্বাচনের প্রচারের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী মোদী এবং অমিত শাহ উভয়ই ওডিশায় একেবারে মাটি কামড়ে থেকে প্রচার (Odisha Lok Sabha Election 2024 Exit Poll) করেছিল। এমনকি বিজেপি নেতারা নির্বাচনী প্রচারে নবীন পট্টনায়েকর একাধিক বিষয়কে তুলে আক্রমণ শানান। পাশাপাশি মোদী সরকারের উন্নয়নকেও তুলে ধরেন বিজেপি নেতারা। আর তাতেই সে রাজ্যে খেলা ঘুরিয়ে গিয়েছে বলে মত বিশ্লেষকদের।












Click it and Unblock the Notifications