আগের দুই লোকসভায় মিলে গিয়েছিল সমীক্ষা! এবার কার দখলে কত, কী বলছে ‘চাণক্য’

ভোট শেষ। কাউন্টডাউন শুরু। কে জিতবে ২০১৯ লোকসভা নির্বাচন। দেশের ভার কার হাতে উঠবে এবার? মোদী না রাহুল? মমতা, মায়া নাকি চন্দ্রবাবু কে হবেন কিং মেকার?

২০১৯ লোকসভা নির্বাচন জিতবে কে! সাত দফার ভোট যুদ্ধ শেষ হতেই বুথ ফেরত সমীক্ষা সামনে এনেছে সংস্থাগুলি। তারই মধ্যে 'টুডেজ চাণক্য' আভাস দিল, দেশে ফের আসতে চলেছে মোদী সরকার। দেশের ভার আরও একবার তাঁর হাতেই থাকছে, এই ইঙ্গিত দেওয়ার পাশাপাশি 'টুডেজ চাণক্য' সমীক্ষা জানিয়ে দিল কার দখলে কটি আসন যেতে পারে এবার।

‘টুডেজ চাণক্য’র আভাস

‘টুডেজ চাণক্য’র আভাস

‘টুডেজ চাণক্য'র সমীক্ষায় আভাস আরও একবার ক্ষমতায় ফিরছেন নরেন্দ্র মোদী। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ বিপুল আসন জিতে আবারও ক্ষমতায় আসতে চলেছে। ৩০০-রও বেশি আসন পেয়ে এনডিএ ক্ষমতায় আসবে। কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএকে এবারও তারা অনেকটাই পিছনে ফেলে দেবে। পিছনে পড়ে থাকবে অন্যান্যরাও।

কে কত আসন

কে কত আসন

‘টুডেজ চাণক্য'র বুথ ফেরত সমীক্ষায় এনডিএ পেতে পারে ৩৪০টি আসন। ১৪টি আসন বাড়তে বা কমতে পারে। আর ইউপিএ পেতে পারে ৭০টি আসন। ন'টি বাড়তে বা কমতে পারে। অন্যান্যরা পেতে পারে ১৩৩টি আসন। ১১টি আসন বাড়তে বা কমতে পারে। অর্থাৎ এবারও ২০১৪-র পুনরাবৃত্তি হতে পারে।

গতবারের ফল

গতবারের ফল

২০১৪-র নির্বাচনে এনডিএ পেয়েছিল ৩৩৪টি আসন। তার মধ্যে বিজেপি একাই জিতেছিল ২৮২টি আসনে। ইউপিএ পেয়েছিল মাত্র ৬০টি আসন। কংগ্রেস পেয়েছিল মাত্র ৪৪টি আসন। আর অন্যান্যরা পেয়েছিল ১৪৯ আসন।

গতবারের নিরিখে এক্সিট পোল

গতবারের নিরিখে এক্সিট পোল

গতবারের তুলনায় এনডিএর আসন সংখ্যা এবার বাড়তে পারে বলে ‘টুডেজ চাণক্য' বুথ ফেরত সমীক্ষায় অভিমত। এনডিএ-র আসন বাড়তে পারে ৬টি। আর ইউপিএ-র আসন বাড়তে পারে ১০টি। অন্যান্যদের আসন সংখ্যা কমতে পারে ১৬টি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+