মোদী না রাহুল! এবার কার দখলে কত আসন, জানাল ইন্ডিয়া টিভির বুথ ফেরত সমীক্ষা

ভোট শেষ। কাউন্টডাউন শুরু। কে জিতবে ২০১৯ লোকসভা নির্বাচন। দেশের ভার কার হাতে উঠবে এবার? মোদী না রাহুল? মমতা, মায়া নাকি চন্দ্রবাবু কে হবেন কিং মেকার?

কে জিতবে ২০১৯ লোকসভা নির্বাচন। সাত দফার ভোট যুদ্ধ শেষ হতেই বুথ ফেরত সমীক্ষা সামনে এনেছে সংস্থাগুলি। তারই মধ্যে ইন্ডিয়া টিভি আভাস দিল, দেশে ফের আসতে চলেছে মোদী সরকার। দেশের ভার আরও একবার তাঁর হাতেই থাকছে, এই ইঙ্গিত দেওয়ার পাশাপাশি ইন্ডিয়া টিভি সমীক্ষায় প্রকাশ করেছে, তার দখলে কটি আসন যেতে পারে এবার।

ইন্ডিয়া টিভির আভাস

ইন্ডিয়া টিভির আভাস

ইন্ডিয়া টিভির সমীক্ষায় আভাস আরও একবার ক্ষমতায় ফিরছেন নরেন্দ্র মোদী। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ এবার ক্ষমতায় আসতে চলেছে ৩০০-রও বেশি আসন পেয়ে। কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএকে এবারও অনেকটাই পিছনে ফেলে দেবে। পিছনে থাকবে অন্যান্যরাও।

কে কত আসন

কে কত আসন

ইন্ডিয়া টিভি-সিএনএক্সের বুথ ফেরত সমীক্ষায় এনডিএ পেতে পারে ২৯০ থেকে ৩১০টি আসন। আর ইউপিএ পেতে পারে ১১৫-১২৫টি। অন্যান্যরা পেতে পারে ১১৬ থেকে ১২৮টি আসন। অর্থাৎ আবারও বিশাল জনমত নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি।

গতবারের ফল

গতবারের ফল

২০১৪-র নির্বাচনে এনডিএ পেয়েছিল ৩৩৪টি আসন। তার মধ্যে বিজেপি একাই জিতেছিল ২৮২টি আসনে। ইউপিএ পেয়েছিল মাত্র ৬০টি আসন। কংগ্রেস পেয়েছিল মাত্র ৪৪টি আসন। আর অন্যান্যরা পেয়েছিল ১৪৯ আসন।

গতবারের নিরিখে এক্সিট পোল

গতবারের নিরিখে এক্সিট পোল

গতবারের তুলনায় এনডিএর আসন সংখ্যা কমলেও ক্ষমতায় আসছে তারাই। ইন্ডিয়া টিভির মতে, এনডিএ-র আসন কমতে পারে ২৪ থেকে ৪৪। আর ইউপিএ-র আসন বেড়ে হতে পারে প্রায় দ্বিগুন। ইউপিএ বাড়তে পারে ৫৫ থেকে ৬৫টি। অন্যান্যদের আসন সংখ্যা এবার কমতে পারে ২১ থেকে ৪৩টি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+