উত্তরপ্রদেশে এগিয়ে কে, জানাচ্ছে ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা

উত্তরপ্রদেশে মহাজোটের দারুণ ফল আশা করা হলেও, তাতে জল ঢেলে দিয়েছে ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষা।

উত্তরপ্রদেশে মহাজোটের দারুণ ফল আশা করা হলেও, তাতে জল ঢেলে দিয়েছে ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষা। রাজনৈতিক বিশেষজ্ঞদের সব হিসেব উল্টে গো-বলয়ের এই রাজ্যে বিজেপি ৪৮ শতাংশ ভোট পেতে চলেছে বলে ধারণা। সেখানে উত্তরপ্রদেশে মহাজোট ৩৯ শতাংশ ভোট পাবে বলে ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষায় জানানো হয়েছে।

উত্তরপ্রদেশে এগিয়ে কে, জানাচ্ছে ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা

বেসরকারি ওই সংবাদমাধ্যমের সমীক্ষা বলছে, উত্তরপ্রদেশে চলছে না মায়াবতী-অখিলেশ-প্রিয়াঙ্কা ক্যারিশমা। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহের দল দেশের সবচেয়ে বড় রাজ্যে ৬২ থেকে ৬৮টি আসন পেতে চলেছে বলে ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষা জানানো হয়েছে। সেখানে মহাজোট এ রাজ্যে ১০ থেকে ১৬টি আসন জিতবে বলেই ধারণা।

অন্যদিকে, মাত্র ৮ শতাংশ ভোট পেয়ে কংগ্রেস উত্তরপ্রদেশে ১ থেকে ২টি আসন জিততে সক্ষম হবে বলেই ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষা জানানো হয়েছে। সবমিলিয়ে আবারও রাহুল গান্ধীর কাছে অধরাই থেকে যাচ্ছে দিল্লি জয়ের স্বপ্ন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+