বিজেপি এবার কত আসন পাবে যোগী-রাজ্যে, একনজরে ইন্ডিয়া টিভির বুথ ফেরত সমীক্ষা
বাংলায় ৪২টি আসনের মধ্যে কোন দল পাবে কটি আসন, তার আভাস মিলেছে ইন্ডিয়া টিভির বুথ ফেরত সমীক্ষায়। একনজরে সম্ভাব্য ফল।
২০১৯-এর লোকসভা নির্বাচন জিততে সব দলই পাখির চোখ করে উত্তরপ্রদেশকে। এবার উত্তরপ্রদেশে বিজেপির বিরুদ্ধে এক জোট হয়ে ভোট যুদ্ধে সামিল হয়েছিলেন মায়াবতী ও অখিলেশ যাদব। কিন্তু ইন্ডিয়া টিভির বুথ ফেরত সমীক্ষায় যে আভাস উঠে এল, তাতে বুয়া-ভাতিজার জোট এবার শোচনীয়ভাবে ব্যর্থ হতে চলেছে উত্তরপ্রদেশে।

বিজেপি
ইন্ডিয়া টিভির বুথ ফেরত সমীক্ষায় এবারও বিজেপিই যোগী-রাজ্যে সিংহভাগ আসন পাচ্ছে। তবে এবার ৭৩টি সম্ভব হচ্ছে না। বিজেপি এবার পেতে পারে ৫০টি আসন। অর্থাৎ এই সমীক্ষা সত্যি হলে গতবারের তুলনায় বিজেপি ২৩টি আসন কম পাবে। উল্লেখ্য, উত্তর প্রদেশের ৮০টির মধ্যে গতবার বিজেপি একাই পেয়েছিল ৭৩টি আসন।

সপা-বসপা
বিজেপির বিরুদ্ধে এবার বুয়া-ভাতিজা জোট করে লড়াই করতে নেমেছিলেন। ইন্ডিয়া টিভির বুথ ফেরত সমীক্ষা কিন্তু আভাস দিয়েছে সেই মহাজোটকে কার্যত উড়িয়ে দেবে বিজেপি। এই সমীক্ষায় আভাস সপ-বসপা জোট পেতে পারে ২৮টি আসন

কংগ্রেস
কংগ্রেস এবার উত্তরপ্রদেশে তাদের জেতা দুটি আসন ধরে রাখতে সমর্থ হবে। এমনই আভাস দিয়েছে ইন্ডিয়া টিভি। প্রিয়াঙ্কা ফ্যাক্টর যে কাজ করেনি তা এই সমীক্ষায় স্পষ্ট। কংগ্রেস গতবার এই রাজ্য থেকে দুটি আসন পেয়েছিল। এবার তা নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে।

কে কটি আসন
ইন্ডিয়া টিভির বুথ ফেরত সমীক্ষায় আভাস মিলেছে, ২০১৯-এর লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশ থেকে বিজেপি পেতে পারে ৫০টি আসন, সপা-বসপা জোট পেতে পারে ২৮টি, কংগ্রেস ২টি আসন।

গতবারের ফল
গতবার অর্থাৎ ২০১৪ নির্বাচনে উত্তর প্রদেশের ৮০টির মধ্যে বিজেপি জোট পেয়েছিল ৭৩টি আসন, সপা ৫টি আসন, বিএসপি ০ এবং কংগ্রেস ২টি আসন।












Click it and Unblock the Notifications