উত্তরপ্রদেশে কার দখলে যাবে ক’টি আসন, একনজরে টাইমস নাউয়ের বুথ ফেরত সমীক্ষা

বাংলায় ৪২টি আসনের মধ্যে কোন দল পাবে কটি আসন, তার আভাস মিলেছে টাইমস নাউয়ের বুথ ফেরত সমীক্ষা। একনজরে সম্ভাব্য ফল।

লোকসভা নির্বাচন জিততে সব দলই পাখির চোখ করে উত্তরপ্রদেশকে। এবার উত্তরপ্রদেশে বিজেপির বিরুদ্ধে এক জোট হয়ে ভোট যুদ্ধে সামিল হয়েছিলেন মায়াবতী ও অখিলেশ যাদব। কিন্তু টাউমস নাউয়ের বুথ ফেরত সমীক্ষায় যে আভাস উঠে এল, তাতে বুয়া-ভাতিজার জোট এবার শোচনীয়ভাবে ব্যর্থ হতে চলেছে।

বিজেপি

বিজেপি

উত্তর প্রদেশের ৮০টির মধ্যে গতবার বিজেপি একাই পেয়েছিল ৭৩টি আসন। টাইমস নাউয়ের বুথ ফেরত সমীক্ষায় এবারও বিজেপিই যোগী-রাজ্যে সিংহভাগ আসন পাবে। তবে এবার ৭৩টি সম্ভব হচ্ছে না। বিজেপি এবার পেতে পারে ৫৮টি আসন। অর্থাৎ এই সমীক্ষা সত্যি হলে গতবারের তুলনায় বিজেপি ২৫টি আসন কম পাবে।

সপা-বসপা

সপা-বসপা

বিজেপির বিরুদ্ধে এবার বুয়া-ভাতিজা জোট করে লড়াই করতে নেমেছিলেন। কিন্তু সেই জোটকে কার্যত উড়িয়ে দেবে বিজেপি, এমনই আভাস দিয়েছে টাইমস নাউয়ের বুথ ফেরত সমীক্ষা। এই সমীক্ষায় আভাস সপ-বসপা জোট পেতে পারে ২০টি আসন

কংগ্রেস

কংগ্রেস

কংগ্রেস এবার উত্তরপ্রদেশে তাদের জেতা দুটি আসন ধরে রাখতে সমর্থ হবে। এমনই আভাস দিয়েছে টাইমস নাউ। প্রিয়াঙ্কা ফ্যাক্টর যে কাজ করেনি তা এই সমীক্ষায় স্পষ্ট। কংগ্রেস গতবার এই রাজয থেকে দুটি আসন পেয়েছিল। এবার তা নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে।

কে কটি আসন

কে কটি আসন

টাইমস নাউয়ের বুথ ফেরত সমীক্ষায় আভাস ২০১৯-এর লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশ থেকে বিজেপি পেতে পারে ৫৮টি আসন, সপা-বসপা জোট পেতে পারে ২০টি, কংগ্রেস ২টি আসন।

গতবারের ফল

গতবারের ফল

গতবার অর্থাৎ ২০১৪ নির্বাচনে উত্তর প্রদেশের ৮০টির মধ্যে বিজেপি জোট পেয়েছিল ৭৩টি আসন, সপা ৫টি আসন, বিএসপি ০ এবং কংগ্রেস ২টি আসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+