Manipur Next CM: ইস্তফা বীরেনের, হিংসা-বিধ্বস্ত মণিপুরের হাল ধরবেন কে? মুখ্যমন্ত্রীর দৌড়ে ৫ জনের নাম

Manipur CM: দীর্ঘ ২ বছর ধরে মণিপুরে লাগাতার হিংসার মাঝে অবশেষে ইস্তফা দিয়েছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং (N Biren Singh)। রবিবার ইম্ফলে রাজভবনে রাজ্যপাল অজয় কুমার ভাল্লার কাছে ইস্তফাপত্র পেশ করেছেন তিনি। বীরেনের ইস্তফার পর কে হবেন মণিপুরের মুখ্যমন্ত্রী? সূত্রের খবর, পাঁচজনের নাম ঘোরাফেরা করছে রাজ্য বিজেপির শীর্ষ মহলে।

বীরেনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার পরিকল্পনা ছিলই বিরোধীদের। তার আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করে রাজ্যপালের কাছে ইস্তফাপত্র (Resignation) পেশ করেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। ইস্তফা দিয়েছেন মন্ত্রিসভার সদস্যরাও। তবে নতুন মন্ত্রিসভা গঠন না হওয়া পর্যন্ত দায়িত্ব সামলাবেন তাঁরা।

Manipur

গত ২১ মাস আগে ২০২৩ সালের মে মাসে মণিপুরে হিংসার সূত্রপাত। বিরোধীরা বারবারই মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে এসেছে। যদিও তাতে কর্ণপাত করেননি বীরেন। অবশেষে দিল্লি থেকে ফিরে পদত্যাগ করেছেন তিনি।

এই অবস্থায় মণিপুরের পরবর্তী মুখ্যমন্ত্রী (Manipur Next CM) হিসেবে যাদের নাম নিয়ে জল্পনা চলছে তারা হলেন, থোঙ্গাম বিশ্বজিৎ সিং, ইয়ামনাম খেমচাঁদ সিং, থকচোম সত্যব্রত সিং, থৌনাওজাম বসন্ত কুমার সিং ও গোবিন্দাস কনথৌজাম।

২০১২ সাল থেকে পূর্ব ইম্ফলের থংজু বিধানসভার বিধায়ক বিশ্বজিৎ সিং। বর্তমানে পরিবেশ, বন ও জলবায়ু, বিদ্যুৎ, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের মন্ত্রী তিনি। ২০১২ সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে জিতলেও পরে ২০১৫ তে বিজেপিতে যোগ দেন। উপনির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে দাঁড়িয়ে জয়ী হন তিনি।

অন্যদিকে, খেমচাঁদ সিং ২০১৭ ও ২০২২ সালে পরপর দু'বার সিংজামেই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি বিধায়ক হিসেবে জয়ী হন। ২০১৭ থেকে ২০২২ পর্যন্ত বিধানসভার স্পিকারও ছিলেন তিনি। বর্তমানে পুর প্রশাসনের আবাস উন্নয়ন দফতর ও শিক্ষামন্ত্রী তিনি।

সত্যব্রত সিং-এর নামও রয়েছে পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে। ইনিও ২০১৭ ও ২০২২ সাল, পরপর দুই বারের বিধায়ক। সত্যব্রতর বিধানসভা কেন্দ্র ইয়াসকুল। বর্তমানে বিধানসভার স্পিকার তিনি। এর আগে উপভোক্তা বিষয়ক দফতর, খাদ্য, আইন ও পরিষদীয় বিষয়ক দফতরের মন্ত্রিত্ব সামলেছেন তিনি।

বসন্ত কুমার সিং আবার চারবারের বিধায়ক। বিষ্ণুপুর জেলার নামবোল বিধানসভা কেন্দ্রের বিধায়ক তিনি। বিজেপির হয়ে দাঁড়িয়ে ২০২২ সালে বিধানসভা নির্বাচনে জেতেন তিনি। বর্তমানে রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি। সাতবারের বিধায়ক গোবিন্দাস কনথৌজাম। বিষ্ণুপুর জেলার বিষ্ণুপুর কেন্দ্রের বিজেপি বিধায়ক তিনি। বর্তমানে জনকল্যাণ বিভাগ, যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রীর দায়িত্বে রয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+