Oppsition Meet: নীতীশ-খাড়গে না রাহুল বিরোধী ঐক্যে প্রধান মুখ কে, মমতা কি তবে গুরুত্ব হারাচ্ছেন?
বিরোধী ঐক্যের নেতৃত্বে কে? ১২ জুন পাটনায় বসছে হাইভোল্টেজ বৈঠক। কিন্তু বৈঠক যত এগিয়ে আসছে তত জল্পনার পারদ চড়ছে। ইতিমধ্যেই তিন নেতার নাম উঠে আসছে। রাহুল গান্ধী, নীতীশ কুমার এবং মল্লিকার্জুন খাড়গে। কিন্তু কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম কিন্তু শোনা যাচ্ছে না।
এদিকে বিরোধী ঐক্য নিয়ে ২০২১ সালের পর প্রথম বিরোধী ঐক্য নিয়ে তৎপর হয়েছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিকবার দিল্লিতে গিয়ে অবিজেপি দলগুলির সঙ্গে বৈঠক করেছিলেন তিনি। এমনকী সোনিয়া গান্ধীর সঙ্গেও বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তেমন ভাবে বিরোধী ঐক্যে জোয়ার আসেনি।

একক ভাবে সর্বভারতীয় স্তরে লড়াইয়ের বার্তা দিয়েছিলেন তিনি। ত্রিপুরা, মেঘালয়, গোয়া সহ একাধিক রাজ্যে সংগঠন বিস্তার করতে শুরু করেছিলেন তিনি। কিন্তু কোনও রাজ্যেই তেমন ফল করতে পারেনি তৃণমূল কংগ্রেস। ত্রিপুরাতে যাকে বলে জামানত জব্দ হয়। তারপরেই নীতীশ কুমার হঠাৎ করে বিজেপি জোট ছেড়ে বেরিয়ে এসে মহাজোটে সামিল হন। বিহারে আরজেডির সঙ্গে জোট গড়ে সরকার গড়েন তিনি।
নীতীশ কুমার মহাজোটে ফিরতেই নতুন করে বিরোধী জোট নিয়ে তোরজোর শুরু হয়। মাঝে নীতিশ কুমার প্রধানমন্ত্রী নিয়ে জল্পনা শুরু হয়। এরই মাঝে আবার কংগ্রেসকে বাইরে রেখেই মহাজোট এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলতে শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মহারাষ্ট্র সফরে গিয়ে তিনি বলেছিলেন কংগ্রেসকে দিয়ে বিজেপির মোকাবিলা করা হবে না। কংগ্রেসকে বাদ দিয়েই লড়াইয়ে নামতে হবে।

তারপরেই কলকাতায় নীতীশ কুমার দেখা করতে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সেই সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় নীতীশ কুমারকে পাশে নিয়ে মোদী সরকারকে উৎখাতের ডাক দিয়েছিলেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেিছলেন বিহারের পাটনায় কোনও একটা দিনে সব অবিজেপি দলের প্রতিনিধিদের নিয়ে যেন বৈঠক করেন।
শেষ পর্যন্ত পাটনাতেই হচ্ছে বিরোধী ঐক্যের বৈঠক। তাতে কংগ্রেস, আরজেডি, ডিএমকে এমনকী উদ্ধব ঠাকরের সহযোগীও যোগ দিচ্ছেন। বৈঠকের আগেই বিরোধী ঐক্যের নেতৃত্ব নিয়ে জল্পনা শুরু হয়েছে। তার মধ্যে তিন জনের নাম উঠে আসছে। রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, নীতীশ কুমারের নাম। ২০২৪-র লোকসভা ভোটে বিরোধী ঐক্যের নেতৃকত্বে এই তিন নেতাই থাকবেন বলে জল্পনা শুরু হয়েছে।

তবে জেডিইউ-র পক্ষ থেকে জানানো হয়েছে আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল এবং তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে যোগ দিতে আসবেন । তবে মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দিলেও বিরেোধী ঐক্যের নেপথ্যে তিনি থাকবেন কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।












Click it and Unblock the Notifications