কে পাবেন ‘পদ্ম’ পুরষ্কার? সরকার নয়, এখন থেকে পছন্দের ব্যক্তিকে বেছে নিতে পারেন আপনিই

কে পাবেন ‘পদ্ম’ পুরষ্কার? সরকার নয়, এখন থেকে পছন্দের ব্যক্তিকে বেছে নিতে পারেন আপনিই

মোদী জমানা হোক বা পূর্ববর্তী সরকার, প্রতিক্ষেত্রেই পদ্ম পুরষ্কার প্রাপকদের নিয়ে হয়েছে একাধিক বিতর্ক। অনেক সময়েই অভিযোগ উঠেছে সরকারের তাবেদারি করা বু্দ্ধিজীবী, বা সরকার ঘনিষ্ঠ ব্যক্তিবর্গকেই পদ্ম পুরষ্কার প্রাপক হিসাবে বেছে নিয়েছে সরকার। এবার সেই কালিমা ঘোচাতেই অভিনব পদক্ষেপ নিল মোদী সরকার।

কে পাবেন ‘পদ্ম’ পুরষ্কার? সরকার নয়, এখন থেকে পছন্দের ব্যক্তিকে বেছে নিতে পারেন আপনিই

এবার সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রথিতযশা ব্যক্তিদের বেছে নেওয়ার দায়িত্ব দেশের ১৩০ কোটি নাগরিকের কাঁধেই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সহজ কথায় এ বার 'পদ্ম’ তুলে দেওয়া হচ্ছে সরাসরি আমজনতার হাতে। কারা পুরষ্কার পাবেন আর বা পুরষ্কার পাওয়ার যোগ্য তা ঠিক করবে আম-আদমিই। ইতিমধ্যেই টুইটারে পদ্ম সম্মানের জন্য প্রার্থী মনোনয়নের আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

টুইটারে মোদী লেখেন, “দেশে বহু কীর্তিমান মানুষ রয়েছেন। লোকচক্ষুর আড়ালে থেকেও সমাজের তৃণমূল স্তরে অবরিত কাজ করে চলেছেন তাঁরা। অনেক সময় আমরা তাঁদের বিষয়ে বেশি কিছু জানতে পারি না। অনুপ্রেরণা দেওয়ার মতো এমন মানুষদের কি আপনারা চেনেন? তাহলে 'পিপলসপদ্ম’ #peoplespadma এই হ্যাশট্যাগ ব্যবহার করে তাদের মনোনয়োন করুন।”

অন্যদিকে এর জন্য কেন্দ্র সরকারের তরফে খোলা হয়েছে একটি নতুন ওয়েবসাইটও। https://padmaawards.gov.in/ গিয়েও এখন থেকে নিজের পছন্দের ব্যক্তিকে মনোনীত করতে পারবেন দেশের সাধারণ মানুষ। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর। পদ্ম পুরস্কারের অন্তর্গত পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী তিন ক্যাটাগরিতেই পছন্দের ব্যক্তিকে করা যাবে মনোনয়ন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+