Ratan Tata: ৩৮০০ কোটির সম্পত্তি রেখে চলে গেলেন রতন টাকা, কে হবেন তাঁর উত্তরসূরী?

মহাষষ্ঠীর রাতেই এলো দুঃসংবাদ। প্রয়াত টাটা গোষ্ঠীর কর্ণধার রতন টাটা। গোটা দেশে কেন রতন টাটার প্রয়াণে গোটা বিশ্বেই শোকের ছায়া। শিল্পপতি হওয়ার পাশাপাশি তিনি একজন ভাল মানুষও ছিলেন।

৩৮০০ কোটি টাকা সম্পত্তি রেখে গিয়েছেন তিনি। ভারতের ধনী ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন রতন টাটা। জামশেদী টাটার উত্তরসূরী হিসেবে এতোদিন টাটা গোষ্ঠীর দায়িত্ব সামলেছেন তিনি। টাটা ট্রাস্ট এবং টাটা ট্রাস্টের অধীনে থাকা কোম্পানিগুলির লাভের অর্থেই সম্পত্তি তৈরি হয়েছিল রতন টাটার।

Ratan Tata

একাধিক সমাজসেবা মূলক কাজ করত টাটা গোষ্ঠী। সেকারণে গোটা বিশ্বেই টাটা গোষ্ঠীর একটু সুনাম রয়েছে। কিন্তু কে হবেন রতন টাটার উত্তরসূরী তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। এককথায় টাটা গোষ্ঠীর লৌহমানব ছিলেন রতন টাটা। এই পরিস্থিতিতে রতন টাটার সৎভাই নিওল টাটার নাম উঠে আসছে।

রতন টাটার বাবা নভাল টাটার দ্বিতীয়বার বিয়ে করেছিলেন সুইৎজারল্যান্ডের এক তরুণীকে। তাঁদের সন্তান নিওল টাটা। এই সম্পত্তির ভাগীদার হিসেবে নিওল টাটার সন্তানদের নামও উঠে আসতে শুরু করেছে। উঠে আসছে মায়া টাটার নাম। নোয়েল টাটা এবং আলু মিস্ত্রির পরেই টাটাগোষ্ঠীর অন্যতম গুরু দায়িত্বে রয়েছেন মায়া টাটা। টাটা মেডিক্যাল সেন্টারের একাধিক কাজের সঙ্গে যুক্ত মায়া টাটা।

শিক্ষাগত যোগ্যতার দিক দিয়েও মায়া টাটা বেশ উচ্চশিক্ষিত বলা যায়। বেস বিজনেস স্কুল এবং ওয়ারউইক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন তিনি। টাটা নিউ অ্যাপ চালুর নেপথ্যে রয়েছে মায়া টাটা। আবার রতন টাটার সম্পত্তির উত্তরাধীকারী হিসেবে উঠে আসছে নেভিল টাটার নামও। মায়া টাটার দাদা নেভিল টাটা। টোয়োটা কিরলোস্কার গ্রুপের মেয়ে মানসী কিরলোস্কারকে বিয়ে করেছেন নেভিল। তাঁদের একটি পুত্র সন্তানও রয়েছে। যার নাম জামশিট টাটা। স্টার বাজারের দায়িত্বে রয়েছেন নেভিল।সেই সঙ্গে এখন সাফল্যের সঙ্গে জুডিও ব্র্যান্ড চালাচ্ছেন নেভিল।

আবার আরেকজনের নামও শোনা যাচ্ছে তিনি লেহ টাটা। নোয়েল টাটা এবং আলু মিস্ত্রির কনিষ্ঠ সন্তান। তাঁর শিক্ষাগত যোগ্যতাও বেশ ঈর্ষনীয়। স্পেনের আইই বিজনেস স্কুল থেকে পড়াশোনা করেছেন তিনি। তবে তিনি এখনও অবিবাহিত বলেই জানা যায়। টাটার হোটেলগুলির পরিচালনার দায়িত্বে রয়েছেন লেহ। রতন টাটার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন বলেই জানা যায়। সেকারণে রতন টাটার সম্পত্তির উত্তারাধিকারী হিসেবে এই তিন সদস্যের নামই বারবার উঠে আসছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+