মাঝপথে আনন্দিবেন পটেলকে সরিয়ে আনা হয় বিজয় রুপানিকে! এবার গুজরাতের মসনদে কে? রইল তালিকা
আচমকাই গুজরাটের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন বিজয় রুপানি। তার ইস্তফা দেওয়ার কারণ নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা কানাঘুষো। ব্যক্তিগত কারণ নাকি গেরুয়া শিবিরের কোনও কোন গোপন পরিকল্পনা? ঘুরছে নানা জল্পনা। আগামী বছরেই ম
আচমকাই গুজরাটের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন বিজয় রুপানি। তার ইস্তফা দেওয়ার কারণ নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা কানাঘুষো। ব্যক্তিগত কারণ নাকি গেরুয়া শিবিরের কোনও কোন গোপন পরিকল্পনা? ঘুরছে নানা জল্পনা। আগামী বছরেই মোদীর রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচনও।

তাই তার আগে মুখ্যমন্ত্রীর পদত্যাগ আরো তাৎপর্যপূর্ণ। গুজরাটের গত বিধানসভা নির্বাচনের আগে ঠিক এভাবেই মুখ্যমন্ত্রী পদ থেকে সরে গিয়েছিলেন আনন্দিবেন পটেল। সেই সময়ে মুখ্যমন্ত্রী হন বিজয় রুপানি। কিন্তু এবার বিজয়ের রুপানি বিকল্প কে হবেন? তালিকায় রয়েছে বেশ কয়েকটি সম্ভাব্য নাম।
ইতিমধ্যেই এই বিষয়ে বৈঠক হয়েছে দলের অন্দরে। তালিকায় উপরের দিকে যার নাম রয়েছে তিনি হলেন মনসুখ মাণ্ডব্য। কিছুদিন আগেই কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রসারণের সময় স্বাস্থ্যমন্ত্রী হন তিনি। শোনা যাচ্ছে তিনি নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পছন্দের তালিকায় রয়েছেন। তাই তাকে মুখ্যমন্ত্রী পদের জন্য বেছে নেওয়া হতেই পারে।
সম্ভাব্য আরও একটি নাম হল পুরুষোত্তম রুপালা। বর্তমানে তিনি বিজেপি রাজ্যসভার সংসদ তিনি। তবে চার মাসের মধ্যেই তার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এছাড়া গুজরাট বিজেপির একজন জনপ্রিয় নেতা ও তিনি। একসময় গুজরাট বিজেপির সভাপতি কে ছিলেন। গুজরাটের পতিদার কমিউনিটিতে তার পরিচিতি রয়েছে। বিধানসভা নির্বাচনের আগে রুপালার এই জনপ্রিয়তাকে গেরুয়া শিবির কাজে লাগাতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।
বর্তমানে তিনি কেন্দ্রের কৃষি মন্ত্রকের প্রতিমন্ত্রী। সম্ভাব্য মুখ্যমন্ত্রী দের তালিকায় অনেকেই মনে করছেন দৌড়ে এগিয়ে আছেন উপমুখ্যমন্ত্রী নীতিন রতিলাল প্যাটেল। বর্তমানে গুজরাটের একাধিক দফতরের দায়িত্বে আছেন তিনি। বর্তমানে তার দায়িত্বে রয়েছে স্বাস্থ্য, স্বাস্থ্য শিক্ষা, পরিবার কল্যাণ, সড়ক পরিবহনের মত দপ্তর।
এর আগে জল সরবরাহ নগর উন্নয়ন এর মত দপ্তরের সামলেছেন তিনি। এছাড়াও মুখ্যমন্ত্রীর দৌড়ে আছেন লোকসভার বিজেপি সংসদ তথা গুজরাট বিজেপির সভাপতি চন্দ্রকান্ত রঘুনাথ পাটিল। আজি গান্ধীনগরে বিজেপির দলীয় কার্যালয়ে বৈঠকে বসেন, দুই কেন্দ্রীয় মন্ত্রী বিএল সন্তোষ ও ভূপেন্দ্র যাদব। ছিলেন গুজরাটের বিজেপি সভাপতি আর পাটিলও। এই বৈঠকেই দলীয় বিধায়কদের নিয়ে বৈঠকের দিনক্ষণ স্থির হবে বলে জানা যাচ্ছে।
সাংবাদিক বৈঠক বিজয় রুপানি জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গুজরাতের উন্নয়নের কাজ এগিয়ে যাবে। তবে দীর্ঘদিন মুখ্যমন্ত্রী হিসাবে রাজ্যের দায়িত্ব সামলে এসেছেন রুপানি। আর এজন্যে রাজ্যের মানুষকে ধন্যবাদ জানান তিনি। শুধু তাই নয়, বর্ষীয়ান এই বিজেপি নেতা আরও বলেন, গুজরাটে গত পাঁচ বছরে যে নির্বাচন বা উপনির্বাচন হয়েছে, সবকিছুতেই বিজেপিকে জেতানোর জন্যেও গুজরাতের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। তবে এখন থেকে যে সংগঠনের দায়িত্ব সামলাবেন তিনি তা কার্যত স্পষ্ট করে দিয়েছেন রুপানি। তবে রুপানি তাঁর শেষ মন্তব্যে বলেন, নায়ি উর্জা এবং নয়া উৎসহে গুজরাটের নয়া মুখ্যমন্ত্রীকে বেছে নেওয়া হবে।












Click it and Unblock the Notifications