কংগ্রেসের নেতৃত্বে কে? ফিরছেন কি রাহুল? ২০২১-র জানুয়ারির মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত, বাড়ছে জল্পনা

কংগ্রেসের নেতৃত্বে কে? ফিরছেন কি রাহুল? ২০২১-র জানুয়ারির মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত, বাড়ছে জল্পনা

সেই রাহুলই কি ফিরতে চলেছেন কংগ্রেসের সভাপতি পদে। ২০২১ সালের জানুয়ারি মাসের মধ্যে সভাপতি পদ নিয়ে সিদ্ধান্ত নিতে হবে কংগ্রেস ওয়ার্কিং কমিটিকে। তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সভাপতি পদের নির্বাচন নিয়ে তোরজোর শুরু হয়ে গিয়েছে কংগ্রেসের অন্দরে। সোনিয়া গান্ধীর পর কংগ্রেসের সভাপতি পদে কে বসবেন এই নিয়ে নতুন করে চড়ছে জল্পনার পারদ। তাতে একটি নামই ঘোরা ফেরা করছে তিনি রাহুল গান্ধী।

 পরবর্তী সভাপতি কে

পরবর্তী সভাপতি কে

সোনিয়ার মেয়াদ শেষ হয়ে এলো। নিয়ম অনুযায়ী ২০২১ সালের মধ্যে কংগ্রেসকে স্থায়ী সভাপতি নির্বাচন করতে হবে। দলের সংবিধান অন্তত তাই বলছে। এই নিয়ে জোর কদমে আলোচনা শুরু হয়ে গিয়েছে দলের অন্দরে। সভাপতি পদের নির্বাচন নিয়ে তোরজোরও শুরু হয়ে গিয়েছে। নতুন কেউ না সেই গান্ধী পরিবারেই ভরসা রাখছে দল এই নিয়ে চড়ছে জল্পনার পারদ।

ফের রাহুলই কি সভাপতি পদে

ফের রাহুলই কি সভাপতি পদে

লোকসভা ভোেটর পর দলের শোচনীয় বিপর্যদের দায় নিয়ে সভাপতি পদ ছেড়েছিলেন রাহুল গান্ধী। নিজের সিদ্ধান্তে এতোটাই অনড় ছিলেন তিনি যে তাঁকে আর সভাপতি পদে ফেরানো যায়নি। দলের দিশেহারা অবস্থা দেখে দায়িত্ব সাময়িক ভাবে কাঁধে তুলে নেন সোনিয়া গান্ধী। কিন্তু সেউ মেয়াদও শেষ হয়ে আসছে। সভাপতি পদে এখনও রাহুেলর বাইরে যোগ্য কাউকে বেছে নিতে পারেননি কংগ্রেস নেতারা। তাই নতুন সভাপতি পদের জন্য ফের রাহুলের নামই জল্পনা বাড়াছে।

 রাহুলের আপত্তি

রাহুলের আপত্তি

কংগ্রেসে গান্ধী পরিবারের পরিবারতন্ত্র নিয়ে একের পর এক আক্রমণ শানিয়েছিল বিজেপি। তারপরেই গান্ধী পরিবারের কাউকে সভাপতি পদে বসানোর কথা বলেছিলেন রাহুল গান্ধী। এবং প্রিয়াঙ্কা গান্ধীকেও এই পদে ভাবা যাবে না বলে জানিয়েছিলেন তিনি। কিন্তু কংগ্রেস নেতারা কাউকে খুঁজে পাননা। গান্ধী পরিবারের কাছেই মাথা নুইয়েছে। রাহুল এক প্রকার বুঝিয়ে দিয়েছিলেন কংগ্রেসকে সেই গান্ধী পরিবারের কাছেই আসতে হয়েছে।

গান্ধীই ভরসা

গান্ধীই ভরসা

২০২১ সালের জানুয়ারির মধ্যে নতুন সভাপতি নির্বাচন করতে হবে কংগ্রেসকে। তাতে রাহুলের সমর্থনেই বেশি। নবীন-প্রবীণের লড়াইয়ের মধ্যেও রাহুলের সমর্থকের সংখ্যাই বাড়ছে দলে। গান্ধী পরিবারের বাইরে কাউকে নেতৃত্বে বসাতে রাজি নন অনেক কংগ্রেস নেতাই। তাই ফের রাহুলের সভাপতি পদে ফিরে আসা নিয়ে জল্পনার পারদ চড়ছে। কিন্তু রাহুল কি তাতে রাজি হবেন। সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+