কর্ণাটকের মসনদে ইয়েদুরাপ্পার উত্তরসূরি খুঁজে বের করা বিজেপির সামনে কেন বড় চ্যালেঞ্জ? কোন খাতে গেরুয়া রাজনীতি

একদিকে লিঙ্গায়েত ভোটব্যাঙ্ক, অন্যদিকে ব্রাহ্মণ ভোটব্যাঙ্ক, তারই মাঝে দক্ষিণ কর্ণাটকে বিজেপির দাপট বাড়িয়ে তোলা। এই তিন চ্যালেঞ্জের মুখে পড়ে কন্নড়ভূমে ইয়েদুরাপ্পার পর পরবর্তী মুখ্যমন্ত্রী খুঁজে বের করা বিজেপির সামনে বড় চ্যালেঞ্জ। সেভাবে দেখতে গেলে ইয়েদুরাপ্পা বাদে কন্নড়ভূমে বিজেপির কোনও বড় নেতা সেভাবে জাতীয় শিরোনাম কাড়েননি সাম্প্রতিক সময়ে। সই জায়গা থেকে কর্ণাটকের আগামী দিনের দায়িত্বভার বিজেপি কার কাঁধে রাখে, তা দেখার। এই মুহূর্তে এই ইস্যুতে রয়েছে বিজেপির সামনে ভারসাম্য় বজায়ের লম্বা চ্যালেঞ্জ।

কে হবেন কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী ? শুরু বাছাই পর্ব

কে হবেন কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী ? শুরু বাছাই পর্ব

সূত্রের খবর, দিল্লির বুকে কর্ণাটকের মসনদে বসানোর জন্য যোগ্য বিজেপি নেতার সন্ধানে বিশেষ বৈঠকে বসেছে বিজেপির থিঙ্কট্যাঙ্ক। সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে এদিন বৈঠকে বসেন অমিত শাহ সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব। তবে ঘটনা নিয়ে সর্বশেষ সিদ্ধান্ত আসবে, কর্ণাটকের পর্যবেক্ষক ধর্মেন্দ্র প্রধান ও সেরাজ্যর বিজেপি প্রধান অরুণ সিংয়ের মতামতের পর। কারণ এই দুই নেতা আপাতত কর্ণাটকে বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠকে বসেছেন।

 বিজেপির সামনে নেতা বাছাইয়ে বড় ফ্যাক্টর কী?

বিজেপির সামনে নেতা বাছাইয়ে বড় ফ্যাক্টর কী?

প্রসঙ্গত, কর্ণাটকের মসনদে বিজেপির নেতা বাছাইয়ের পর্ব ঘিরে চড়ছে পারদ। এক্ষেত্রে কন্নড়ভূমে জাতপাতের রাজনীতি বিজেপির সামনে বড় চ্যালেঞ্জ। প্রসঙ্গত বিএস ইয়েদুরাপ্পা ছিলেন লিঙ্গায়েত নেতা। তাঁর গমনে লিঙ্গায়েত গোষ্ঠীকে খুশি করতে কিছু পদক্ষেপ নিতে হবে বিজেপিকে। এদিকে, কর্ণাটক জুড়ে ব্রাহ্মণ মুখ্যমন্ত্রীর দাবিতে সরব গেরুয়া শিবিরের একটা মহল। সেক্ষেত্রে প্রহ্লাদ যোশীর নাম উঠে আসছে। অন্যদিকে, নাম উঠছে সিটি রবির।

২০২৩ ও ২০২৪ ভোট ফোকাসে

২০২৩ ও ২০২৪ ভোট ফোকাসে

প্রসঙ্গত, বিজেপির একটা অংশের দাবি সদানন্দ গৌড়ার মতো ভোক্কালিগা গোষ্ঠীর নেতাকে পদে এনে গৌড়া সম্প্রদায়কে কর্ণাটকে তুষ্ট করলেও তা বিজেপির বিপাক বাড়িয়ে ছিল। এই জায়গা থেকে বিজেপি তাইছে আগামী ১০ থেকে ১৫ বছরের দিকে তাকিয়ে কর্ণাটকের বুকে নেতা আনতে। সেক্ষেত্রে জাতপাতের রাজনীতি ছাপিয়ে কোনও সিদ্ধান্ত আসতে পারে বলে মনে করা হচ্ছে। এই প্রেক্ষাপটে ২০২৩ ও ২০২৪ ভোটকে পাখির চোখ করে বিজেপি এগিয়ে যেতে পারে বলে জল্পনা।

 জল্পনায় কাদের নাম?

জল্পনায় কাদের নাম?

প্রসঙ্গত, যেহেতু কর্ণাটকে বিএস ইয়েদুরাপ্পার মতো লিঙ্গায়েত নেতা সরে গেলেন মুখ্যমন্ত্রিত্ব থেকে, সেই জায়গায় লিঙ্গায়েতদের মধ্যে থেকেই কাউকে বিজেপি বেছে নিতে পারে বলে দাবি করছে একাধিক মহল। মূলত কর্ণাটকে ১৭ শতাংশ লিঙ্গায়েত নেতা রয়েছেন। আবার মুখ্যমন্ত্রীপদে ব্রাহ্মণ প্রার্থীর নাম হিসাবে প্রহ্লাদ যোশীর নামও শোনা যাচ্ছে। অন্যদিকে, দলীয় জোর মজবুত করতে বিজেপি হাইকমান্ড কোনও তুরুপের তাস রেখেছে কি না এই পদের জন্য, তা নিয়েও রয়েছে জল্পনা। তবে মূলত, কর্ণাটকে এমন এক নেতাকে বিজেপি চাইছে মসনদে রাখতে যাঁর মধ্যে জাতপাত থেকে দলীয় সাংগঠনিক জোর মজবুত করার ক্ষমতা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+