Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পরিবর্তনের মুখ নাকি অভিজ্ঞতা! রাজস্থানের মসনদে কে, রাহুলের মাথায় ঘুরছে ২০১৯

রাজস্থানে রাজে-রাজের অবসান হয়েছে। এবার কংগ্রেসি শাসন। কে হবেন মুখ্যমন্ত্রী? তা নিয়েই প্রশ্ন রাজস্থানে। সচিন পাইলট নাকি অশোক গেহলট?

রাজস্থানে রাজে-রাজের অবসান হয়েছে। এবার কংগ্রেসি শাসন। কে হবেন মুখ্যমন্ত্রী? তা নিয়েই প্রশ্ন রাজস্থানে। সচিন পাইলট নাকি অশোক গেহলট? রাজস্থানের কুর্সি কার দখলে থাকবে তা নিয়ে বৈঠক শুরু করেছে কংগ্রেস। সর্বসম্মতভাবেই একজনকে বেছে নিতে চাইছে কংগ্রেস হাইকম্যান্ড। সবদিক বিচার করেই মুখ্যমন্ত্রী স্থির করতে বদ্ধপরিকর কংগ্রেস।

কার হাতে কুর্সি- প্রবীণ না নবীনের

কার হাতে কুর্সি- প্রবীণ না নবীনের

এবার রাজস্থানে বিজেপি শাসনের অবসান ঘটিয়ে ফের মসনদ দখল করেছে কংগ্রেস। প্রবীণ-নবীনের মেল বন্ধনে সবাইকে এক ছাতার তলায় এনে রাজস্থানে কিস্তিমাত করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এখন প্রশ্ন, রাজস্থানের ভার কার হাতে উঠবে- প্রবীণ না নবীনের। রাজস্থানে প্রদেশ কংগ্রেসের দফতরে যখন বৈঠক চলছে, তখন সচিনের নামে জয়ধ্বনি চলছে বাইরে।

বুধবারই চূড়ান্ত, রাজস্থানের কুর্সিতে কে

বুধবারই চূড়ান্ত, রাজস্থানের কুর্সিতে কে

বুধবারের মধ্যেই কংগ্রেস স্থির করে ফেলতে চাইছে, কুর্সিতে কে বসতে চলেছেন। সেই কারণেই বেলা ১১টা থেকে শুরু হয়ে গিয়েছে বৈঠক। রাহুল গান্ধী আইসিসি সদস্য কেসি বেনুগোপালকে রাজস্থানে পাঠিয়েছেন। তিনি প্রত্যেক সদস্যের মত হাইকম্যান্ডকে জানাবেন। সন্ধ্যায় আরও একটি বৈঠকের মাধ্যমে চূড়ান্ত হবে রাজস্থানের মসনদে কে বসছেন।

২০১৯-এর মহাযুদ্ধের দিকে চেয়ে রাহুল

২০১৯-এর মহাযুদ্ধের দিকে চেয়ে রাহুল

কুর্সিতে কাউকে বসানোর আগে কংগ্রেস দশদিক ভেবে নিয়ে এগোচ্ছে। কারণ সামনেই মহাযুদ্ধ। ২০১৯-এর মহাযুদ্ধে যাতে কোনও প্রভাব না পড়ে, তার দিকে সর্বাগ্রে নজর দিতে হচ্ছে। সেইসঙ্গে নজর দিতে হচ্ছে রাজস্থানের জাতপাতের রাজনীতিকেও। কোনও জাতির যেন আঘাত না লাগে, সেইসব দিক ভেবেই রাহুল গান্ধী চাইছেন মুখ্যমন্ত্রী স্থির করতে।

পরিবর্তনের মুখ না অভিজ্ঞতা, কে কুর্সিতে

পরিবর্তনের মুখ না অভিজ্ঞতা, কে কুর্সিতে

যুবসমাজের প্রতিনিধি সচিন পাইলট। তিনি পরিবর্তনের মুখও। তাঁকেই বেছে নেওয়া হবে নাকি প্রবীণ অভিজ্ঞ অশোক গেহলটেই ভরসা রাখবেন রাহুল, তা নিয়েই এখন লাখটাকার প্রশ্ন। সচিন যেমন রাহুল গান্ধীর অতিঘনিষ্ঠ, তেমনই অশোক গেহলটের সঙ্গেও রাহুলের সম্পর্ক ভালো। কিন্তু রাহুল গান্ধী এ ব্যাপারে সবার আগে গুরুত্ব দিচ্ছেন রাজস্থানের মানুষের মতকে।

সচিনের নামে জয়ধ্বনি, হাইকম্যান্ডে ভরসা

সচিনের নামে জয়ধ্বনি, হাইকম্যান্ডে ভরসা

প্রদেশ কংগ্রেস অফিসের বাইরে যখন সচিন পাইলটের নামে জয়ধ্বনি চলছে, তাঁকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন তাঁরা, তখন সচিন পাইলট নিজে জানান, হাইকম্যান্ডের উপর ভরসা রাখুন, হাইকম্যান্ড রাজস্থানের জন্য সব থেকে ভালোটাই করবেন। আমরা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েই এগোব।

একনজরে রাজস্থান বিধানসভার ফল

একনজরে রাজস্থান বিধানসভার ফল

উল্লেখ্য, ১৯৯ আসন বিশিষ্ট রাজস্থানে কংগ্রেসের দখলে গিয়েছে ৯৯টি আসন। বিজেপি পেয়েছে ৭৩টি। এছাড়া বহপজবন সমাজবাদী পার্টি ৬টি ও নির্দল-সহ অন্যান্যরা পেয়েছেন ২১টি আসন। ম্যাজিক ফিগার থেকে একটি আসন কম থাকলেও, তার জন্য বেগ পেতে হবে না কংগ্রেসকে। কংগ্রেসের বিক্ষুব্ধ নির্দল বিধায়ক যেমন রয়েছেন, তেমনই রয়েছে মায়াবতীর বিএসপিও।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+