রাজ্যসভার সাত আসনে বাংলা থেকে কারা হতে পারেন তৃণমূল ও বিজেপির প্রার্থী! জল্পনা

এ বছরই রাজ্যসভার ৬টি আসন শূন্য হতে চলেছে বাংলায়। সেই শূন্যস্থান পূরণ করতে বাংলা থেকে কারা হতে পারেন প্রার্থী, তা নিয়েই শুরু হয়েছে জল্পনা। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তা নিয়ে চর্চার সঙ্গে রাজ্য রাজনীতিতে রাজ্যসভার ভোট নিয়েও সমানে চলছে আলোচনা।

এবার অগাস্ট মাসে রাজ্যের ৬টি রাজ্যসভার আসন খালি হতে চলেছে। বর্তমানে এই ৬টি আসনের মধ্যে পাঁচটি রয়েছে তৃণমূলের দখলে, একটি কংগ্রেসের দখলে। রাজনৈতিক মহলে জল্পনা মে মাসেই খালি হতে চলা ৬টি আসনে নির্বানের জন্য রাজ্যসভার সচিবালয় থেকে বিজ্ঞপ্তি জারি হতে পারে।

রাজ্যসভার ৬টি আসন শূন্য হতে চলেছে বাংলায়

তাই এখন থেকেই জল্পনার সূত্রপাত। কারা এই ৬টি আসনে মনোনয়ন পাবেন, কোন দলের হাতে উঠবে এই ৬ আসন, তা নিয়েই এখন চর্চা। রাজ্য বিধানসভার যে পরিস্থিতি তাতে কংগ্রেসের দখলে থাকা আসনটি এবার তারা হারাতে চলেছে। কেননা বিধানসভা কংগ্রেস এবার শূন্যে নেমে গিয়েছিল।

বর্তমানে একজন মাত্র কংগ্রেস বিধায়ক রয়েছেন বিধানসভায়। সম্প্রতি সাগরদিঘি উপনির্বাচনে জিতে কংগ্রেস বাংলার বিধানসভায় এন্ট্রি নিয়েছে। এখন বিধানসভার প্রধান বিরোধী দল বিজেপি। সেই নিরিখে কংগ্রেসের দখলে থাকা আসনটি এবার বিজেপির হাতে উঠতে চলেছে।

রাজ্যসভার ৬টি আসন শূন্য হতে চলেছে বাংলায়, কারা হবেন প্রার্থী

আর একুশের বিধানসভা নির্বাচনে আবারও দুই শতাধিক আসনে জেতার সুবাদে বাকি পাঁচ আসন তৃণমূলের দখলেই থাকবে। ফলে তৃণমূলের লোকসান হচ্ছে না রাজ্যসভায়। লোকসান হচ্ছে কংগ্রেসের। বাংলায় কংগ্রেসের ফাঁকা আসনটি এবার দখল করতে চলেছে বিজেপি।

এখানে উল্লেখ্য, রাজ্যসভার সাংসদ হিসেবে এবার মেয়াদ ফুরোতে চলেছে তৃণমূলের ডেরেক ও'ব্রায়েন, সুখেন্দুশেখর রায়, দোলা সেন, সুস্মিতা দেব, শান্ত ছেত্রীর। আর কংগ্রেসের সাংসদ প্রদীপ ভট্টাচার্যেরও মেয়াদও ফুরাচ্ছে একইসঙ্গে। সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসের পক্ষে পুনরায় সাংসদ পদে মনোনয়ন পাওয়ার সম্ভাবনা উল্লিখিত পাঁচজনই।

আর যদি পরিবর্তন হয়ও তবে দু-একজন বাদ পড়তে পারেন, তার বদলে আসনে পারেন নতুন মুখ। লোকসভা নির্বাচনের দিকে চেয়ে কোনো বিশেষ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেই জল্পনা। তবে তৃণমূলের হাতে আরও একটি সুয়োগ রয়েছেয। তা হল- লুইজিনহো ফেলেইরো রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন।

রাজ্যসভার ৬টি আসন শূন্য হতে চলেছে বাংলায়, কারা হবেন প্রার্থী

তাঁর ফাঁকা স্থানে অন্য কাউকে বেছে নেবে তৃণমূল। লুইজিনহো ফেলেইরোর রাজ্যসভার মেয়াদ ছিল ২০২৬ সাল পর্যন্ত। সেই আসনেও মনোনয়ন সেরে ফেলতে পারে তৃণমূল। তিন বথরের মেয়াদ বাকি রয়েছে ওই আসনে। এখন দেখার ওই আসনে রাজ্যের বাইরে থেকে কাউতে মনোনীত করা হয় কি না।

কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য রাজ্যসভার সাংসদ হিসেবে মেয়াদ শেষ করার পরে ওই আসনটি বিজেপির ঝুলিতে যেতে পারে। ওই আসনের জন্য একাধিক নাম শোনা যাচ্ছে। এই আসনে বিজেপি কাকে করায়, তা নিয়ে জল্পনা চলছে। স্বপন দাশগুপ্ত বা অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে টিকিট দেওয়া হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+