'পাক গোয়েন্দাদের কে ডেকেছিলেন!' পাকিস্তান ইস্যুতে মোদীকে একহাত নিলেন রাহুল

ফের একবার রাফাল ইস্যুতে এদিন প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে তোপ দাগেন রাহুল গান্ধী। রাফাল ইস্যুর পাশাপাশি রাহুলকে 'পাকিস্তানের পোস্টার বয়' বলে মোদীর কটাক্ষেরও এদিন জবাব দেন কংগ্রেস সভাপতি।

ফের একবার রাফাল ইস্যুতে এদিন প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে তোপ দাগেন রাহুল গান্ধী। রাফাল ইস্যুর পাশাপাশি রাহুলকে 'পাকিস্তানের পোস্টার বয়' বলে মোদীর কটাক্ষেরও এদিন জবাব দেন কংগ্রেস সভাপতি।

পাক গোয়েন্দাদের কে ডেকেছিল! পাকিস্তান ইস্যুতে মোদীকে একহাত নিলেন রাহুল

এর আগে, 'সার্জিক্যাল স্ট্রাইক ২' এর বিষয়ে মুখ খুলে বিজেপি সরকারকে তোপ দাগেন রাহুল গান্ধী। কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং থেকে শুরু করে কপিল সিব্বালরা প্রশ্ন তোলেন বায়ুসেনার সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে। তারপরই মোদী বলেন বিরোধীদের একাধিক মন্তব্য তাঁদের পাকিস্তানের 'পোস্টার বয়' করে তুলছে। এই প্রসঙ্গে এদিন মোদী মুখ খোলেন। তিনি বলেন, 'কে পাকিস্তানে নওয়াজ শরিফের পরিবারের বিয়ে বাড়িতে গিয়েছিলেন? কে পাঠানকোট কাণ্ডে পাকিস্তানের গোয়েন্দা আইএসআইএর টিমকে ডেকে এনেছিলেন?তাহলে বলুন কে পাকিস্তানের পোস্টার বয়?'

উল্লেখ্য, পাঠানকোটে জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে সরব হয়েছিল ভারত। সেই সময় মোদী সরকার পাঠানকোটে পাকিস্তানি গোয়েন্দাদের এসে নমুনা সংগ্রহের অনুমতি দেয়, কারণ পাকিস্তান জানিয়ে ছিল হামলার সঙ্গে কোনও পাকযোগ থাকলে ইসলামাবাদ ব্যবস্থা নেবে। এদিকে, পাকিস্তানে নওয়াজ শরিফের নাতনির বিয়ে উপলক্ষ্যে সেখানে আমন্ত্রিত হিসাবে হাজির হয়েছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+