লকডাউন যারা মানবে না তাদের পায়ে গুলি করা হোক, নিদান বিজেপি বিধায়কের
লকডাউন যারা মানবে না তাদের পায়ে গুলি করা হোক, নিদান বিজেপি বিধায়কের
করোনা ভাইরাসের জেরে দেশজুড়ে লকডাউনের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। কিন্তু তাও কিছুজন এই নির্দেশ অমান্য করে রাস্তায় ঘোরাফেরা চালিয়ে যাচ্ছেন। এরকম মানুষদের জন্যই ওষুধ বাতলে দিলেন গাজিয়াবাদের বিজেপি বিধায়ক নন্দ কিশোর গুর্জার। তিনি রাজ্য পুলিশকে নির্দেশ দিয়েছেন, 'লকডাউন কেউ লঙ্ঘন করলে তার পা ভেঙে দেওয়া হোক।’

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা গিয়েছে ওই বিধায়ক পুলিশকে বলছেন, 'মানুষ যদি কথা না শোনে তবে পায়ে গুলি মেরে দিক পুলিশ।’ তিনি আরও বলেন, 'এ ধরনের মানুষের সঙ্গে দেশদ্রোহিতার মতো ব্যবহার করা হোক। তারা যদি সরকারের নির্দেশ না মানে, তারা তবে জঙ্গি।’ গুর্জার আরও জানান প্রত্যেক কনস্টেবল যাঁরা ওই সব মানুষের পা ভাঙবে ও লঙ্ঘনকারীদের ওপর গুলি চালাবেন তাঁদের বিধায়কের পক্ষ থেকে ৫১ হাজার করে দেওয়া হবে।
বিজেপি বিধায়ক মসজিদের মৌলবিদের সতর্ক করে জানিয়েছেন যে বহু মুসলিম তাঁকে জানিয়েছেন যে বাজারে অনেকেই বিনা কারণে জমায়েত করছে। বিধায়ক বলেন, 'আমি মৌলবিদের সতর্ক করে বলব যে মানুষ যদি তাঁদের কথা না শোনে তবে পুলিশকে জানানো হোক।’ গুর্জার এর আগে জানিয়েছিলেন যে করোনা ভাইরাস নিরাময়ে গোমূত্র খাওয়া উচিত।












Click it and Unblock the Notifications