করোনা ভাইরাসের উৎস কোথায়, চিন তোলপাড় করে খুঁজবে হু-র গবেষকরা, তদন্তে বিশেষ টিম

করোনা ভাইরাসের উৎস কোথায়, চিন তোলপাড় করে খুঁজবে হু-র গবেষকরা, তদন্তে বিশেষ টিম

৬ মাস হয়ে গেল করোনা মহামারী থেকে মুক্তির পথ মিলছে না। কম হওয়া তো দূরের কথা। উল্টে একাধিক দেশে চরম আকার নিয়েছে করোনা সংক্রমণ। পরিস্থিতি বিবেচনা করে তাই করোনার উৎসের সন্ধান শুরু করতে চলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাই আগামী সপ্তােহই চিনে পাড়ি দিচ্ছে বিশেষজ্ঞ দল।

 করোনা উৎসের সন্ধানে হু

করোনা উৎসের সন্ধানে হু

করোনা উৎস্যের সন্ধান শুরু করতে চলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। তাই আগামী সপ্তােহ চিনে যাচ্ছে হু-র বিশেষজ্ঞ দল। সম্প্রতি হু-র তরফ থেকে জানানো হয়েছে করোনা মহামারীর মোকাবিলা করতে হলে উৎস জানা খুব জরুরি। এর আগে শোনা যাচ্ছিল চিনের গবেষণাগার থেকেই ছড়িয়েছে করোনা ভাইরাস। হু-য়ের ডিরেক্টর জানিয়েছেন করোনার সঙ্গে যুদ্ধ করতে গেলে তার উৎসস্থল জানা খুব জরুরি।

চিনের গবেষণাগার থেকে ছড়িয়েছে করোনা

চিনের গবেষণাগার থেকে ছড়িয়েছে করোনা

চিনের গবেষণাগার থেকে ছড়িয়েছে করোনা ভাইরাস। কয়েকদিন আগে পর্যন্ত এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল গোটা বিশ্বে। ইউহানের একটি ভাইরাস গবেষণাগারে নাকি এরকম একাধিক মারণ ভাইরাস রাখা রয়েছে। সেই গবেষণাগার থেকেই ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে জিনপিং সরকার। মার্কিন স্বরাষ্ট্র সচিব মাইক পম্পেও এই অভিযোগ করেছিলেন।

 করোনার তথ্য দেয়নি চিন

করোনার তথ্য দেয়নি চিন

এদিকে করোনায় নিয়ে দিশেহারা গোটা বিশ্ব। কীভাবে মুক্তি তা বুঝে উঠতে পারছেন না তাবর গবেষকরা। একই মধ্যে বিশ্বস্বাস্থ্য সংস্থা অভিযোগ করেছে চিন আগে জানায়নি করোনা সংক্রমণের কথা। হু- হেলথ আপডেট করার সময় খবরটি জানতে পারে।

 কোণঠাসা চিন

কোণঠাসা চিন

এতোদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে পাশে পেলেও এবার মুখ ঘুরিয়ে নিয়েছে তারাও। চিনের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থাও। তাতে আরও চাপ বেড়েছে জিনপিং প্রশাসনের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+