‘এক দেশ এক ভোট’ বিতর্কে মোদী-বয়কট বিরোধীদের! কে কী বললেন, একনজরে
সংসদে প্রতিনিধিত্ব করা সমস্ত দলের সঙ্গে বৈঠকে বসতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু নরেন্দ্র মোদির ডাকা সেই সর্বদল বৈঠক এড়িয়ে কার্যত যুদ্ধ ঘোষণা করে দিলেন বিরোধীরা।
সংসদে প্রতিনিধিত্ব করা সমস্ত দলের সঙ্গে বৈঠকে বসতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু নরেন্দ্র মোদির ডাকা সেই সর্বদল বৈঠক এড়িয়ে কার্যত যুদ্ধ ঘোষণা করে দিলেন বিরোধীরা। মমতা থেকে শুরু করে রাহুল, চন্দ্রবাবু, মায়াবতী, অখিলেশ যাদব, অরবিন্দ কেজরিওয়াল ও এম কে স্ট্যালিন- কেউই বৈঠকে যোগ দেননি। কিন্তু কেন, কী বললেন তাঁরা।

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় আমন্ত্রণ প্রত্যাখ্যান করে আগেই জানিয়েছিলেন 'এক দেশ, এক নির্বাচন' নিয়ে এত অল্প সময়ে আলোচনা করা যায় না। এ বিষয়ে সাংবিধানিক বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা দরকার, নির্বাচনী বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করা দরকার। তারপর পার্টির সদস্যদের পরামর্শ নেওয়া উচিত। এ জন্য সবার আগে শ্বেতপ্রকাশের দাবি জানান তিনি

মায়াবতী
মায়াবতী বলেন, আগে ইলেকট্রনিক ভোটিং মেশিন পরিবর্তে ব্যালটে নিয়ে আলোচনা হোক। ব্যালটে ভোট নিশ্চিত হোক। তারপর তিনি অন্য কোনও প্রস্তাব নিয়ে আলোচনা করবেন। কেননা ইভিএম এখন গণতন্ত্রে সবচেয়ে বড় বিপদ।

অখিলেশ যাদব
সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের কথায়, নরেন্দ্র মোদী সরকারে গতবার যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন, তা পরিপূর্ম করেনি। আবারও তারা প্রতিশ্রুতির বন্যা বইয়ে ক্ষমতায় এসেছে। আগে সেসব বাস্তবায়নের দিকে মন দিক। তারপর এসব আলোচনা।

কেসি রাও
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী তথা টিআরএস সুপ্রিমো কেসি রাও ছেলে কেটি রামা রাও-কে মোদীর বৈঠকে প্রতিনিধিত্ব করতে পাঠিয়েছেন। তথাপি তিনি মোদী সরকারের বিরুদ্ধে গর্জে উঠেছেন। কেসি রাওয়ের কথায়, মোদীর সভায় গিয়ে কোন লাভ নেই। তিনি প্রতিনিধি পাঠিয়েছেন শুধু প্রোটোকল বজায় রাখতে। কেননা আমি আগেই বলেছি, ফ্যাসিস্ট সরকার চালাচ্ছেন মোদি। এক টাকাও রাজ্যের জন্য দেয়নি কেন্দ্র

রাহুল-স্ট্যালিন-চন্দ্রবাবুরাও বয়কটে
এছাড়াও বৈঠক এড়িয়ে গিয়েছেন কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী। ডিএমকের এম কে স্ট্যালিন, তেলেগু দেশম পার্টির চন্দ্রবাবু নাইডুও এই বৈঠক-বয়কট করেন। ফলে ধাক্কা খায় মোদীর ‘এক দেশ এক ভোট' পরিকল্পনা। মোদী সরকারের প্রথম সংস্করণেই এই দাবি উঠেছিল। তারপর দ্বিতীয় সংস্করণের তিনি এই পরিকল্পনার বাস্তবায়নে আগ্রহী হয়ে ওঠেন।

এক দেশ এক ভোট তত্ত্বে মোদী
মোদী বলেন, বারবার নির্বাচন হওয়ায় সময় ও অর্থ অপচয় হচ্ছে। দেশে বারবার থমকে যাচ্ছে উন্নয়নমূলক কাজ। এই সমস্যার সমাধানে বিধানসভা, লোকসভা ও পুরসভা ও পঞ্চায়েত ভোট একসঙ্গে করাই তাঁর উদ্দেশ্য। সেই লক্ষ্যেই তিনি সর্বদল বৈঠক ডাকেন। যে সমস্ত দলের সাংসদ রয়েছে লোকসভা ও রাজ্যসভায়, সেইসমস্ত দলের সভাপতিদের তিনি বৈঠকে ডাকেন।












Click it and Unblock the Notifications