করোনা রুখতে ভারতের লকডাউনের পদক্ষেপ নিয়ে কী বলল WHO, সংক্রমণ কি কমবে দেশে?
সারা বিশ্বে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বৃদ্ধির হার ক্রমেই লাগাম ছাড়াচ্ছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত সারা বিশ্বে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ১৮ হাজার। এমন কঠিন পরিস্থিতিতে আক্রমণাত্মক হওয়ার কথা বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। এদিকে করোনা প্রতিরোধে ভারতের উদ্যোগের প্রশংসা করল হু।

সংক্রমণ রোধে যথেষ্ট নয় লকডাউন
এদিকে জনতা কার্ফু বা সামজিক দূরত্ব করে করোনা ভাইরাসের চেন সংক্রমণ রোধ করা যাবে না। এতে হয়তো সংক্রমণের সংখ্যা কমবে কিন্তু চেন সংক্রমণ একেবারেই বন্ধ হবে না এমনই দাবি করেছে হু-এর বিশেষজ্ঞরা।

ভারতের লকডাউন নিয়ে WHO-এর বক্তব্য
ব্যাপক এবং শক্তিশালী। ভারতের করোনা রোখার জন্য লকডাউনের পদক্ষেপকে এভাবেই বর্ণনা করল বিশ্ব সস্বাস্থ্য সংস্থা। করোনা ভাইরাসের চেন সংক্রমণ রোধে এর আগে সামজিক দূরত্বকে যথাযথ না বললেও বর্তমানে ভারতের এই পদক্ষেপের প্রশংসা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ভারতের প্রশংসায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা
একদিন আগেই এক সাংবাদিক বৈঠকে হু-এর এগজিকিউটিভ ডিরেক্টর মাইকেল রায়ান বলেছিলেন, 'পৃথিবীর বুক থেকে পোলিও এবং স্মল পক্স মুছে দেওয়ার পিছনে অগ্রণী ভূমিকা পালন করেছে ভারত। ভারতের অনেক ক্ষমতা রয়েছে। ভারতের মতো দেশগুলিই পারবে বিশ্বকে দেখিয়ে দিতে কীভাবে মোকাবিলা করা যায় এমন সংকটের। সময় এসেছে ভারতের মতো দেশগুলির আবার অগ্রণী ভূমিকা নেওয়ার।'

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৫৬২, মৃত ১৩
বুধবার সকাল পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৫৬২। মৃতের সংখ্যা দুই বিদেশী সহ ১৩। করোনা ছড়িয়ে পড়া আটকাতে সারা দেশজুড়ে জারি করা হয়েছে লকডাউন। এদিকে দেশে দুই জনের করোনা আক্রান্তের খবর পাওয়া গিয়েছে যাদের বিদেশ সফরের কোনও ইতিহাস নেই। যার জেরে ভারতে করোনা ভাইরাসের তৃতীয় স্টেজের যাওয়ার আশঙ্কা দেখা গিয়েছে।












Click it and Unblock the Notifications