'জামিয়া শ্যুটারকে কে ভাড়া করেছিল', সিএএ বিরোধী প্রতিবাদে যোগ দিয়ে রাহুল গান্ধীর প্রশ্ন

জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তা গতকালবই এক আতঙ্কের ছবি দেখেছে। সেখানে জনৈক রামভক্ত গোপাল নামের এক নাবালক আচমকা বন্দক হাতে এগিয়ে আসতে থাকে সিএএ বিরোধী মিছিলের দিকে। মুখে বুলি 'কিসকো চাহিয়ে আজাদি, ইয়ে লো আজাদি.. '। আর সেই গুলিতেই মুহূর্তে আহত হন শাদাব ফারুক নামের এক পড়ুয়া। ঘটনার নিন্দা করে এদিন রাহুল গান্ধী একহাত নেন মোদী সরকারকে।

সংসদে চলছে প্রতিবাদ!

জামিয়া কাণ্ড নিয়ে যখন গোটা দেশ আন্দোলনে সোচ্চার তখন সংসদে এদিন কংগ্রেস সহ বিরোধীরা সিএএ-র প্রতিবাদে নামেন। প্রতিবাদে সামিল হন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী।

রাহুল গান্ধীর বক্তব্য

রাহুল গান্ধীর বক্তব্য

এদিকে,সিএএ, এনআরসি ও এনপিআর বিরোধী প্রতিবাদে সামিল হয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রশ্ন তোলেন, কে ভাড়া করেছিল জামিয়ার শ্যুটারকে? আর প্রশ্ন ঘিরেই রীতিমতো বিতর্ক শুরু হয়েছে।

 মোদী-গডসেকে নিয়ে রাহুলের বিতর্কিত মন্তব্য

মোদী-গডসেকে নিয়ে রাহুলের বিতর্কিত মন্তব্য


এর আগে,গান্ধীজির মৃত্যু বার্ষিকীতে কেরলে একটি সভায় বক্তব্য রাখেন রাহুল গান্ধী। তিনি সেখানে বলেন, গডসে ও নরেন্দ্র মোদী একই ভাবধারার মানুষ। শুধু মোদী নিজে এই কথা মানতে রাজি নন। এরপর শুরু য় আরও এক বিতর্ক।

 রাষ্ট্রপতির ভাষণ চলাকালীন

রাষ্ট্রপতির ভাষণ চলাকালীন

এদিন মুখে কালো কাপড় বেঁধে বসার কথা জানান কংগ্রেস সাংসদরা। এটি সিএএ ও এনআরসি, ও এনপিআর নিয়ে বিক্ষোভ বলে জানিয়ে দেয় কংগ্রেস। এর আগে, প্রিয়ঙ্কা গান্ধী জামিয়া শ্যুটিং নিয়ে বিজেপি নেতাদের উস্কানিমূলক বিতর্কিত মন্তব্যকে দায়ী করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+