ওড়িশায় বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী মোহনচরণ মাঝি কে? তাঁর সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলি একনজরে

বিজেপি এদিন মোহনচরণ মাঝিকে ওড়িশার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে। নবীন পট্টনায়েকের বিজু জনতাদলের ২৪ বছরের শাসনের অবসানের পরে ৫২ বছর বয়সী এই নেতাই রাজ্যে প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হতে চলেছেন। এদিন রাজনাথ সিং এবং ভূপেন্দ্র যাদবের উপস্থিতিতে ওড়িশা বিজেপি বিধায়ক দলের সদস্যরা তাঁদের নেতাকে বেছে নেন।

নবীন পট্টনায়েক ২০০০-এর বিধানসভায় নির্বাচনে জিতে প্রথমবার ওড়িশার মুখ্যমন্ত্রী হন। সেই বছরেও মোহনচরণ মাঝি কেওনঝড় থেকে রাজ্য বিধানসভায় প্রথমবার সদস্য নির্বাচিত হন। তারপর তিনি ২০০৪, ২০১৯-এও ওই কেন্দ্র থেকেই বিধায়ক নির্বাচিত হয়েছেন। এবার তিনি ১১৫৭৭ ভোটে বিজেডির মিনা মাঝিকে পরাজিত করেছেন। মধ্যে অবশ্য তিনি ২০০৯ এবং ২০১৪ সালে যথাক্রমে বিজেডি এবং কংগ্রেস প্রার্থীর কাছে ওই কেন্দ্র থেকে পরাস্ত হন।

mohan charan majhi

মোহনচরণ মাঝি আদিবাসী সম্প্রদায় ভুক্ত। তাঁর শিক্ষাগত যোগ্যতা বিএ, এলএলবি। তাঁর বাবা ছিলেন একজন প্রহরী। সেই মোহনচরণ মাঝি রাজ্যের বিশিষ্ট ব্যক্তি হিসেবে আবির্ভূত হয়েছেন। গুরু দায়িত্ব গ্রহণ করার আগে তিনি ওড়িশা বিজেপির এসটি মোর্চার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিজেপির প্রতি তাঁর নিজের ও পরিবারের আনুগত্য প্রায় তিন দশকের। দলের জন্য তিনি পরিশ্রমও করেছেন বিস্তর। বিদায়ী বিধানসভায় তিনি বিজেপির চিফ হুইপের দায়িত্বও পালন করেছেন।

এবারের ওড়িশা বিধানসভা নির্বাচনে বিজেপি ১৪৭ আসনের বিধানসভায় ৭৮ টি আসন পেয়েছে। বিজেপির ভোটের হার ৪০.০৭ শতাংশ। ২০০০, ২০০৪, ২০০৯, ২০১৪, ২০১৯-এর বিজেপি ওড়িশায় যথাক্রমে ৩৮.৩২, ৬, ১০. ২৩ টি আসন পেয়েছিল। ২০০০ এবং ২০০৪ সালের নির্বাচনে বিজেপি ওড়িশায় বিজেডির সঙ্গীও ছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+