বিরাট কোহলির গার্লফ্রেন্ড কে? পরীক্ষায় জিজ্ঞাসা করা হল এই প্রশ্ন!
পরীক্ষার প্রশ্নপত্র ঘিরে বিতর্কে নাম জড়াল ভিওয়ান্ডির হিন্দি হাইস্কুলের। নবম শ্রেণীর পার্সোনাল ট্রেনিং তথা পিটি পরীক্ষার প্রশ্নপত্রে জানতে চাওয়া হল বিরাট কোহলির গার্লফ্রেন্ডের নাম। আর তা নিয়েই বিতর্ক।
ভিওয়ান্ডি, ১৭ আগস্ট : পরীক্ষার প্রশ্নপত্র ঘিরে বিতর্কে নাম জড়াল ভিওয়ান্ডির হিন্দি হাইস্কুলের। নবম শ্রেণীর পার্সোনাল ট্রেনিং তথা পিটি পরীক্ষার প্রশ্নপত্রে ক্রিকেটার বিরাট কোহলিকে নিয়ে প্রশ্ন। [ভারতে দশম শ্রেণি পাশ করার পরই পড়াশোনায় ইতি টানে ৪৭০ লক্ষ ছেলেমেয়ে!]
ভিওয়ান্ডির চাচা নেহরু হিন্দু হাই স্কুলের লিখিত পরীক্ষায় প্রশ্নে ছাত্রদের থেকে জানতে চাওয়া হয়েছে জনপ্রিয় ক্রিকেটার বিরাট কোহলির গার্লফ্রেন্ড কে? প্রশ্ন দেখে তো হতবাক পরীক্ষার্থীরা। [রাজস্থানের পাঠ্য বইয়ে পড়ুয়াদের উদ্দেশে 'মা' গরু-র খোলা চিঠি!]

প্রশ্নের সঙ্গে আবার উত্তর হিসাবে তিনটি বিকল্প দেওয়া হয়েছিল। প্রথম অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, দ্বিতীয় অভিনেত্রী অনুষ্কা শর্মা এবং তৃতীয় অভিনেত্রী দীপিকা পাডুকোন। [ক্লাস চলাকালীনই মোবাইলে পর্ন দেখতে ব্যস্ত সপ্তম শ্রেণির ছাত্রী]
ক্রিকেটারের ব্যক্তিগত জীবন নিয়ে পরীক্ষায় ছাত্রদের জন্য প্রশ্ন রাখায় বিতর্কে জড়িয়েছে স্কুল কর্তৃপক্ষ। ইতিমধ্যে এই প্রশ্নপত্র সোস্যাল মিডিয়াতে
ভাইরালও হয়েছে। স্কুলের প্রধান শিক্ষিক অবশ্য পুরো দায়টা চাপিয়েছেন পিটি শিক্ষকের উপর। [(ছবি) ছোটদের বইয়ে 'কীভাবে বাচ্চা হয়'-র ছবি ও বিবরণ দেখলে আঁতকে উঠবেন আপনিও!]
স্কুলের প্রধানশিক্ষক এ আর পান্ডের কথায় পিটির শিক্ষকই প্রশ্নপত্র তৈরি করেছেন। পুরো ভুলটাই উনিই করেছেন।












Click it and Unblock the Notifications