Arvind Kejriwal: কেজরির পর দিল্লির মুখ্যমন্ত্রী পদে কে? রাঘব চাড্ডা অমিতাভের ডায়লগ মনে করালেন দিল্লিবাসীকে
Arvind Kejriwal: দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফার ঘোষণা অরবিন্দ কেজরিওয়ালের। আগামী দু'দিনের মধ্যেই পদত্যাগ করবেন বলে এদিন জানান। আর এহেন ঘোষণার পরেই উত্তাল কার্যত জাতীয় রাজনীতি। এই নিয়ে দ্বিতীয়বারের জন্যে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিচ্ছেন আম আদমি সুপ্রিমো।
তিনি (Arvind Kejriwal) বলেন, সৎ ছিলাম। আর তাই বিচার ব্যবস্থা মুক্তি দিয়েছে। এবার মানুষের আদালতে বিচার পাওয়ার অপেক্ষা। আর তাই দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা।

- Arvind Kejriwal: কে হবেন দিল্লির মুখ্যমন্ত্রী?
এই ঘোষণায় কিছুটা চমকেই ওঠেন আপ নেতা-কর্মীরা। যদিও কেজরি (Arvind Kejriwal) জানিয়েছেন, তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেও আম আদমি পার্টি থেকে কেউ একজন আপাতত মুখ্যমন্ত্রী হবেন। তবে কে তা অবশ্য এদিন স্পষ্ট করা হয়নি। ফলে একাধিক নাম নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে জোর জল্পনা। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অতিশি (Atishi Marlena) কিংবা সৌরভ ভরদ্বাজের (Saurabh Bhardwaj) নাম দিল্লির পরবর্তী হিসাবে ঘোষণা করতে পারেন অরবিন্দ কেজরিওয়াল।
- Arvind Kejriwal: মুখ খুললেন অতিশি
মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী অতিশি। কেজরিওয়াল (Arvind Kejriwal) জেলে থাকাকালীন দায়িত্ব নিয়ে সরকার পরিচালনা করেছেন। এমনকি দলের গুরু দায়িত্বও সামলেছেন। ফলে অতিশির উপরেই পাল্লা ভারী। এই প্রসঙ্গে যদিও আপনেত্রী জানান, দিল্লির মুখ্যমন্ত্রী কে হবেন তা কখনই গুরুত্বপূর্ণ নয়। তবে এটা গুরুত্বপূর্ণ যে অরবিন্দ কেজরিওয়াল পদত্যাগ করতে চলেছেন। তবে এই সরকার এক সপ্তাহ বা এক মাস স্থায়ী হোক না কেন, দিল্লির জনগণের জন্য কাজ করে যাবে বলে মন্তব্য করেছেন অতিশি।
- Arvind Kejriwal: চাড্ডার মুখে অমিতাভ বচ্চনের ডায়লগ!
কেজরিওয়ালের (Arvind Kejriwal) পদত্যাগের ঘোষণার পরেই দলের মধ্যে কার্যত আলোড়ন পড়ে গিয়েছে। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা অমিতাভ বচ্চনের ছবি 'দিওয়ার'-এর প্রসঙ্গ টানেন। বলেন, দিল্লির মানুষ তাদের হাতে এখন লিখবেন, 'মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সৎ'। কেজরিওয়াল অগ্নিপরীক্ষার মুখোমুখি। আর তা তিনি ভালো ভাবে উতরাবেন বলেই দাবি করেন কেজরি ঘনিষ্ঠ এই আপ নেতা।
বলে রাখা প্রয়োজন, আগামী নভেম্বর মাসে দিল্লিতে বিধানসভা নির্বাচন করার দাবি জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়আল। এখন দেখার কমিশন আপ সুপ্রিমোর দাবি মানে কিনা! এই বিষয়ে কমিশনের তরফে কোনও বার্তা দেওয়া হয়নি।












Click it and Unblock the Notifications