কে এই রামনাথ কোবিন্দ যাকে রাষ্ট্রপতি পদের লড়াইয়ে মনোনীত করল বিজেপি
রাষ্ট্রপতি পদে রামনাথ কোবিন্দকে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। বর্তমানে তিনি বিহারের রাজ্যপালের দায়িত্ব সামলাচ্ছেন।
রাষ্ট্রপতি পদে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। রামনাথ কোবিন্দকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। বর্তমানে তিনি বিহারের রাজ্যপালের দায়িত্ব সামলাচ্ছেন। এদিন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ কোবিন্দের নাম ঘোষণা করেছেন।
রামনাথ কোবিন্দ ১৯৪৫ সালের ১ অক্টোবর উত্তরপ্রদেশে জন্মগ্রহণ করেন। ভারতীয় জনতা পার্টির হয়ে রাজনীতি করা কোবিন্দ উত্তরপ্রদেশ থেকেই মোট দু'বার (১৯৯৪-২০০০ ও ২০০০-২০০৬ সাল) রাজ্যসভার সাংসদ হন।

পেশায় আইনজীবী কোবিন্দ দীর্ঘদিন রাজধানী দিল্লিতে ওকালতি প্র্যাকটিস করেছেন। ১৯৯৮-২০০২ সাল পর্যন্ত বিজেপির দলিত মোর্চার সভাপতির পদ সামলেছেন তিনি। এছাড়া অখিল ভারত কোলি সমাজের সভাপতিত্বও করেছেন তিনি। এবং একসময়ে বিজেপির জাতীয় মুখপাত্রও ছিলেন কোবিন্দ।
২০১৫ সালের ৮ অগাস্ট বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় তাঁকে বিহারের রাজ্যপাল নিয়োগ করেন। আর এবার রাষ্ট্রপতি পদে মনোনয়ন পেলেন কোবিন্দ।












Click it and Unblock the Notifications