রয়েছে খালিস্তানি যোগ, ঘুরে এসেছেন পাকিস্তান থেকেও! সুখবীর সিং-কে টার্গেট করা এই ব্যক্তি কে জানেন?
Sukhbir Singh Badal Attack at Golden Temple: অল্পের জন্য প্রাণে বাঁচলেন শিরোমণি অকালি দলের প্রধান সুখবীর সিং বাদল (Akali Dal's Sukhbir Badal)। স্বর্ণমন্দিরের বাইরে আজ বুধবার সকালে 'পাহাড়াদার' হিসাবে সেবা দিচ্ছিলেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গেই ছিলেন একাধিক নেতা-কর্মীরাও। হঠাত করেই সুখবীর সিং বাদলকে লক্ষ্য করে গুলি চালায় এক ব্যক্তি।
যদিও তা লক্ষ্যভ্রষ্ট হয়ে মন্দিরের প্রবেশদারে লাগে। কোনও রকমে প্রাণে বেঁচে যান শিরোমণি অকালি দলের প্রধান। সঙ্গে সঙ্গে অন্যান্য নেতৃত্বকে অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলে। এবং পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অভিযুক্তের নাম নারায়ণ সিং চৌরা (Who is Narain Chaura, former Khalistani militant) বলে জানা যাচ্ছে।

ধৃতের সঙ্গে রয়েছে খালিস্তানি যোগ। শুধু তাই নয়, বাবর খালসা নামে এক জঙ্গি সংগঠনের সঙ্গেও সে যুক্ত ছিল বলে জানতে পেরেছেম সে রাজ্যের পুলিশ আধিকারিকরা। এমনকি চণ্ডীগড় জেল ভাঙার মামলাতেও অভিযুক্ত বলে খবর (Sukhbir Singh Badal Attack at Golden Temple) ।
Sukhbir Singh Badal Attack at Golden Temple: জেল ভাঙার মামলায় অভিযুক্ত
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চণ্ডীগড়ের বুড়াইল জেলব্রেক মামলারও অভিযুক্ত নারায়ণ সিং চৌরা। বিভিন্ন ভাবে জঙ্গিদের সাহায্য করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। একেবারে 'মোস্ট ওয়াটেন্ড' চার বন্দিকে ছাড়াতে সুড়ঙ্গ তৈরি করেছিল ধৃত নারায়ণ। রাষ্ট্রদ্রৌহের মামলায় দীর্ঘ সময় ধরে জেলে ছিলেন।
মাঝে জামিনে মুক্ত হয়েছিলেন। খালিস্তান লিবারেশন ফোর্স এবং আকাল ফেডারেশনের সঙ্গে যুক্ত হয়ে একাধিক কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার ফলে ফের গ্রেফতার করা হয় নারায়ণ সিং চৌরাকে। গ্রেফতার করা হয় একাধিক সঙ্গীকে। তাঁদের জেরা করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য পান আধিকারিকরা।
#WATCH | Punjab: Bullets fired at Golden Temple in Amritsar where SAD leaders, including party chief Sukhbir Singh Badal, were offering 'seva'. The attacker, identified as Narayan Singh Chaura by the Police has been overpowered by the people and caught.
— ANI (@ANI) December 4, 2024
(Video Source: PTC News) pic.twitter.com/b0vscrxIL8
Sukhbir Singh Badal Attack at Golden Temple: বেআইনি অস্ত্র কারবারের সঙ্গেও যুক্ত!
পুলিশ সূত্রে খবর, বছরখানেক আগে নারায়ণ সিং চৌরার ঘাঁটিতে হানা দিয়ে বিপুল অস্ত্র উদ্ধার হয়। এমনকি বিস্ফোরণ আইনে মামলাও তার বিরুদ্ধে দায়ের হয়। পুলিশের দাবি, ১৯৮৪ সালে চোরাপথে পাকিস্তানও ঘিরে এসেছিল। পাকিস্তান থেকে ভারতে অস্ত্র চোরাচালেনর পিছনে নারায়নের বড় হাত আছে বলেই পুলিশের প্রাথমিক অনুমান। কিন্তু কেন সুখবীর সিং বাদল (Akali Dal's Sukhbir Badal)-কে খুনের চেষ্টা? তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে ধৃত নারায়ণকে জেরা করছে পুলিশ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications