ভারত সেরা মুখ্যমন্ত্রী কে, সি ভোটারের সমীক্ষায় সব শেষে রইলেন কোন মুখ্যমন্ত্রী

ভারত সেরা মুখ্যমন্ত্রী কে, সি ভোটারের সমীক্ষায় সব শেষে রইলেন কোন মুখ্যমন্ত্রী

ভারতের সেরা মুখ্যমন্ত্রী কে, কে-ই বা সবথেকে নিকৃষ্টতম মুখ্যমন্ত্রী। তা জানতে এক সমীক্ষা চালিয়েছিল সি ভোটার। সেই সমীক্ষার ভিত্তিতে ভারতের ২৩ রাজ্যের মুখ্যমন্ত্রীকে রেটিং দেওয়া হয়েছে। সেই রেটিং অনুযায়ীই মুখ্যমন্ত্রীদের তালিকা তৈরি করা হয়েছে। এই রিপোর্টে পাল্লাভারী অ-বিজেপি মুখ্যমন্ত্রীদেরই।

সবথেকে শেষে কার অবস্থান

সবথেকে শেষে কার অবস্থান

২৩ রাজের তালিকায় সবথেকে নিচে রয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মোহনলাল খট্টর। বিজেপির মুখ্যমন্ত্রীর কাজে সন্তুষ্ট নন ৪৬.৮২ শতাংশ মানুষ। আর সন্তুষ্ট মাত্র ২৫.১৮ শতাংশ। কিছুটা সন্তুষ্ট ২৬.১১ শতাংশ। তার উপরে রয়েছেন আরও এক বিজেপিশাসিত রাজ্য উত্তরাখণ্ড।

অবিজেপি মুখ্যমন্ত্রীরাই সেরা

অবিজেপি মুখ্যমন্ত্রীরাই সেরা

প্রথম ছ-স্থানেই রয়েছে অ-বিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীরা। বিজেডির নবীন পট্টনায়ক থেকে শুরু করে আপের অরবিন্দ কেজরিওয়ালরা রয়েছেন এই ছটি স্থানে। রয়েছেন কংগ্রেসের ভূপেশ বাঘেল, কেরালার পিনারাই বিজয়ন, অন্ধ্রপ্রদেশের জগন্মোহন রেড্ডি ও উদ্ধব ঠাকরে।

ভারত সেরা মুখ্যমন্ত্রী কে

ভারত সেরা মুখ্যমন্ত্রী কে

এই সমীক্ষা রিপোর্টে সবার উপরে রয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী বিজেডির নবীন পট্টনায়ক। তাঁর কাছে সন্তুষ্ট ওড়িশার ৭২.০৬ শতাংশ মানুষ। কিছুটা সন্তুষ্ট আরও ১৯.৪২ শতাংশ। আর একেবারেই সন্তুষ্ট নন মাত্র ৮.৫২ শতাংশ মানুষ। বাংলার প্রতিবেশী রাজ্যের এই মুখ্যমন্ত্রীর উপন অনাস্থা সবথেকে কম। আস্থা রেখেছেন বেশি মানুষ।

বাকি পাঁচ মুখ্যমন্ত্রী পর্যায়ক্রমে কে কে

বাকি পাঁচ মুখ্যমন্ত্রী পর্যায়ক্রমে কে কে

ওড়িশার মুখ্যমন্ত্রী নহীন পট্টানায়কের পরেই রয়েছেন কংগ্রেশাসিত ছত্তিশগড়ের ভূপেশ বাঘেল এবং তৃতীয় স্থানে রয়েছে বামশাসিত কেরলার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। চার নম্বরে অন্ধ্রপ্রদেশের জগন্মোহন রেড্ডি, পাঁচে মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে এবং ছ-নম্বরে অরবিন্দ কেজরিওয়াল।

মমতা বন্দ্যোপাধ্যায় নেই প্রথম ১০-এ

মমতা বন্দ্যোপাধ্যায় নেই প্রথম ১০-এ

সি ভোটারের সমীক্ষায় প্রথম ১০ জনে্র মধ্যেও স্থান হয়নি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি নেমে গিয়েছেন ১৭ নম্বর স্থানে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে সন্তুষ্ট মাত্র ৩৮.৫২ শতাংশ মানুষ। আর কিছুটা সন্তুষ্ট ৩৬.৭৯ শতাংশ মানুষ। একেবারেই সন্তুষ্ট নন ২৩.২৯ শতাংশ মানুষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+