Who is Gyanesh Kumar: কাশ্মীর সামলে এবার কাঁধে নির্বাচনী গুরুদায়িত্ব, দেশের নতুন CEC জ্ঞানেশ কুমারকে চেনেন?

Who is Gyanesh Kumar: নির্বাচন কমিশনার হিসেবে এক বছর দায়িত্ব সামলানোর পর সোমবার মুখ্য নির্বাচন কমিশনার পদে নাম ঘোষণা বল জ্ঞানেশ কুমারের। রাজীব কুমারের জায়গায় দায়িত্ব নিতে চলেছেন তিনি। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঘোষিত হয় জ্ঞানেশ কুমারের নাম। কিন্তু কে এই জ্ঞানেশ কুমার, কী তাঁর পরিচয়?

আইএএস (Ex IAS) অফিসার হিসেবে অবসর গ্রহণের পরই গত ২০২৪ সালের ১৪ মার্চ নির্বাচন কমিশনে (Election Commission) নিয়োগ করা হয় জ্ঞানেশ কুমারকে। একদিন পর ১৫ মার্চ তিনি কাজে যোগ দেন।

gyanesh

তারপরই ঘোষণা করা হয় ভারতের লোকসভা নির্বাচন। গত ১১ মাস ধরে কমিশনেরই অঙ্গ ছিলেন জ্ঞানেশ। লোকসভা ভোটের সময় বিদায়ী মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ও নির্বাচন কমিশনার সুখবীর সিং সাধুর সঙ্গে একসঙ্গে কাজ করেছেন জ্ঞানেশ।

তারপর গত এক বছরে জম্মু ও কাশ্মীর-সহ হরিয়ানা, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র ও দিল্লির বিধানসভা ভোটেও কমিশনের সঙ্গে যুক্ত ছিলেন জ্ঞানেশ। মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে ২০২৯ সালের ২৬ জানুয়ারি পর্যন্ত মেয়াদ রয়েছে জ্ঞানেশের। এই ৪ বছরের মেয়াদে মোট ২০টি বিধানসভা নির্বাচন, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচন এবং ২০২৯ সালের লোকসভা নির্বাচন সংঘটিত করার দায়িত্ব থাকবে মুখ্য নির্বাচন কমিশনারের উপর।

কেরলের ১৯৮৮ সালের ব্যাচের আইএএস অফিসার জ্ঞানেশ কুমার। উত্তরপ্রদেশের বাসিন্দা জ্ঞানেশ কানপুর আইআইটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বি টেক ডিগ্রি অর্জন করেন। ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত সমবায় মন্ত্রকের সচিব হিসেবে দায়িত্ব সামলেছেন জ্ঞানেশ। আইএএস হিসেবে অবসরের আগে পর্যন্ত কর্মজীবনে সংসদীয় বিষয়ক সচিব, স্বরাষ্ট্র মন্ত্রকের জয়েন্ট ও অতিরিক্ত সচিব এবং প্রতিরক্ষা মন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব সামলেছেন জ্ঞানেশ কুমার।

কেরলেও রাজ্য সরকারের নানা দফতরে কাজ করেছেন জ্ঞানেশ। পিডব্লুউডি ও অর্থ দফতরের আমলা হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি। ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত দিল্লির কেরল হাউসের রেসিডেন্ট কমিশনার ছিলেন জ্ঞানেশ কুমার।

২০১৮ থেকে ২০২১ পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত সচিব ছিলেন তিনি। আর সেসময়ই কেন্দ্রীয় সরকারের তরফে জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা রদ ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার সিদ্ধান্ত বাস্তবায়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন জ্ঞানেশ।

জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিলের মতো গুরুত্বপূর্ণ বিলের খসড়া তৈরি করেছিলেন জ্ঞানেশ। স্রেফ তাই নয়, রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট তৈরিতেও ভূমিকা রয়েছে জ্ঞানেশের। আর তাই তার উপর আস্থা বেড়েছে নরেন্দ্র মোদীর সরকারের।

জ্ঞানেশ সমবায় মন্ত্রকের সচিব থাকাকালীন মাল্টি স্টেট কোঅপারেটিভ সোসাইটিজ (MSCS) সংশোধনী আইন পাস হয়। যার উদ্দেশ্য ছিল সমবায় ক্ষেত্রগুলিতে স্বচ্ছতা বাড়ানো। মঙ্গলবার রাজীব কুমারের (Rajiv Kumar) স্থলাভিষিক্ত হবেন জ্ঞানেশ কুমার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+