মিস ইন্ডিয়ার খেতাব পেলেন কর্নাটকের সিনি শেঠি, কে এই দক্ষিণী সুন্দরী জানুন
কর্নাটকের ২১ বছরের তরুণী সিনি শেঠি মাথায় উঠল ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২২-এর মুকুট। রবিবার ভিএলসিসি ফেমিনা মিস ইন্ডিয়ার গ্র্যান্ড ফাইনালে সিনি শেঠির নাম ঘোষণা করা হয়। জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে আয়োজিত মিস ইন্ডিয়ার ইভেন্টে প্রথম রানার্স-আপ হয়েছেন রাজস্থানের রুবাল শিখাওয়াত এবং উত্তরপ্রদেশের সিনাতা চৌহান হয়েছেন দ্বিতীয় রানার্স-আপ।
সিএফএফ নিয়ে পড়াশোনা করছেন
কর্নাটকের বাসিন্দা হলেও সিনি শেঠির জন্ম মুম্বইতে এবং তিনি পেশাদারি কোর্স হিসাবে সিএফএ নিয়ে পড়াশোনা করছেন। এর আগে তিনি অ্যাকাউন্ট ও ফাইনান্স নিয়ে ডিগ্রি অর্জন করেছেন। সিনি এক সংবাদমাধ্যমের কাছে তাঁর মিস ইন্ডিয়া হওয়ার সফর সম্পর্কে বলতে গিয়ে বলেন, 'আমি এমন একটি পটভূমি থেকে এসেছি যেখানে আমার পরিবার ঐতিহ্যগতভাবে সমসাময়িক, যদিও আমার সম্প্রদায় এখনও রক্ষণশীল। আমি বিশ্বাস করি বিশ্ব একটি নির্দিষ্ট উপায়ে একজন মহিলার মূল্য সংজ্ঞায়িত করার চেষ্টা করে এবং আমি এটির নিজস্ব অর্থ খুঁজে পেতে বিশ্বাস করি। সেই মূল্যবোধ থেকে আলাদা হওয়া এবং আমার জায়গা খুঁজে পাওয়া একটি চ্যালেঞ্জ ছিল।'
সিনি ভারতনাট্যম ডান্সার
শুধু মডেলিং নয়, ২১ বছরের সিনি একজন প্রশিক্ষণরত ভারতনাট্যম ডান্সার। সিনি মাত্র ৪ বছর বয়স থেকে নাচ করতে শুরু করেন এবং ১৪ বছর বয়সে সিনি প্রথমবার মঞ্চে নৃত্য পরিবেশন করেন। সিনি মিস ইন্ডিয়া ২০২২ হওয়ার আগে সাব কনটেস্টে মিস ট্যালেন্ট অ্যাওয়ার্ডও পান।
সিনির জনপ্রিয় নাচের ভিডিও
সিনি শেঠি তাঁর কিছু নাচের ভিডিওও প্রকাশ করেছেন, যা জনপ্রিয় হয়েছে। সিনি শেঠি জানিয়েছিলেন যে তিনি যদি মিস ইন্ডিয়া ২০২২ মুকুট জেতেন, তবে তিনি তাঁদের সকলের সঙ্গে ছুটিতে যেতে চান যাঁরা তাঁর সাফল্যে সহায়ক হবে।
প্রিয়াঙ্কা চোপড়ার ভক্ত
প্রিয়াঙ্কা চোপড়ার ভক্ত সিনি শেঠি। প্রিয়াঙ্কা মিস ওয়ার্ল্ড ২০০০ মুকুট জেতার পর থেকে সিনি তাঁকে অনুসরণ করেন। প্রিয়াঙ্কা মিস ওয়ার্ল্ড হওযার পর বলেছিলেন যে সঙ্কুচিত হয়ে একটা গ্লাস সিপারে বন্দি না থেকে কাঁচের দেওয়াল ভেঙে বেরিয়ে আসুন। এরপরই প্রিয়াঙ্কার ফ্যান হয়ে যান সিনি শেঠি।
বিচারকদের মন জিতে নেন
সিনি শেঠি তাঁর সৌন্দর্য ও দ্রুত উত্তর দিয়ে বিচারকদের মন জয় করে। সিনির টোনড ফিগার, গ্ল্যামারস ভঙ্গীমা ও তীক্ষ্ণ মুখের আদল সিনি শেঠির লুকসকে পারফেক্ট করে তুলেছিল। সিনি মডেলিং করতেন এর আগে এবং বেশ কিছু বড় বড় বিজ্ঞাপনে এই দক্ষিণী সুন্দরীকে দেখাও গিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ
সিনি সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ থাকেন। তাঁর ইনস্টাগ্রামে ফলোয়ার্সের সংখ্যা ৭০ হাজারের বেশি। এরপর তা আরও বাড়বে বলে মনে হচ্ছে। তাঁর ইনস্টা জুড়ে একাধিক গ্ল্যামারস ছবিতে ভরপুর।
বিচারকের আসনে ছিলেন কারা
রবিবার মিস ইন্ডিয়ার বিচারকের আসন আলো করে ছিলেন অভিনেত্রী নেহা ধুপিয়া, অভিনেতা দীনো মোরেয়া, মালাইকা অরোরা, ডিজাইনার রোহিত গান্ধী ও রাকুল খান্না, কোরিওগ্রাফার শামক দেবর এবং প্রাক্তন ক্রিকেটার মিতালি রাজ। ভার্চুয়াল অডিশনের মাধ্যমে দেশের কোণা কোণা থেকে সুন্দরীদের বাছাই করে নিয়ে আসা হয় ওই বিউটি পেজেন্টে।












Click it and Unblock the Notifications