কারা ডেকেছে এই ভারত বনধ, কী দাবিতে ধর্মঘট জেনে নিন
আগামিকাল শ্রমিক সংগঠনগুলি ২৪ ঘণ্টা ভারত বনধের ডাক দিয়েছে। গোটা দেশ জুড়েই চলবে বনধ।
বুধবার শ্রমিক সংগঠনগুলি ২৪ ঘণ্টা ভারত বনধের ডাক দিয়েছে। গোটা দেশ জুড়েই চলবে বনধ। সকাল ৬ থেকে রাত ১২টা পর্যন্ত বনধ চলবে বলে জানিয়েছে শ্রমিক সংগঠনগুলি। ১০টি শ্রমিক সংগঠন এই বনধে সামিল হচ্ছে। বাম সমর্থিক শ্রমিক সংগঠন সিটুর তরফে জানানো হয়েছে তাঁদের ২৫ কোটি দলীয় কর্মী এই বনধের সমর্থনে পথে নামবেন।

কেন ভারত বনধের ডাক
প্রায় ১০টি জাতীয় শ্রমিক সংগঠনে এই বনধের ডাক দিয়েছে। তাতে সামিল হবে ২৫ কোটি কর্মী। ১২ দফা দাবিতে এই বনধ ডাকা হয়েছে। তারমধ্যে রয়েছে শ্রমিকদের বেতন বৃদ্ধি, ন্যূনতম মজুরি বৃদ্ধি, সামাজিক সুরক্ষা, সপ্তাহে ৫ দিন কাজ।

কারা সামিল হচ্ছে বনধে
আইএনটিইউসি, এআইটিইউসি, হিন্দ মজদুর সভা, সিটু, এআইটিইউসি, ট্রেড ইউনিয়ন কোঅর্ডিনেশন সেন্টার. সেলফ এমপ্লয়েড ওমেনস অ্যাসোসিয়েশন, এআইসিসিটিইউ, লেবার প্রোগ্রেসিভ ফেডারেশন, ইউনাইটেড ট্রেড ইউনিয়ন কংগ্রেস। বিজেপি সমর্থিত শ্রমিক সংগঠন এই বনধে সামিল হচ্ছে না।

প্রভাব পড়বে ব্যাঙ্কিং ক্ষেত্র এবং পরিবহণে
শ্রমিক সংগঠনগুলির ডাকা এই ভারত বনধে প্রভাব পড়বে ব্যাঙ্কিং পরিষেবায়। প্রভাব পড়বে পরিবহণেও। যদিও স্টেট ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে যে সংগঠন গুলি বনধ ডেকেছে তাতে খুব কমসংখ্যক কর্মীই রয়েছেন তাঁদের। কাজেই গ্রাহক পরিষেবায় কোনও প্রভাব পড়বে না বলে জানানো হয়েছে। এদিকে একাধিক শহরে পরিবহন ব্যবস্থায় প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications