চতুর্থ ওয়েভের শঙ্কার মধ্যেই ভারতে আসছেন হু প্রধান, গুজরাতে সাক্ষাৎ হবে মোদীর সঙ্গে

একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধনে গুজরাট যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল সোমবার তিনদিনের সফরে নিজের গড় গুজরাটে যাবেন। এই লম্বা সফরে একাধিক অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। যার মধ্যে রয়েছে গান্ধীনগর, জামনগর

একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধনে গুজরাট যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল সোমবার তিনদিনের সফরে নিজের গড় গুজরাটে যাবেন। এই লম্বা সফরে একাধিক অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। যার মধ্যে রয়েছে গান্ধীনগর, জামনগর, দাহোড এবং বানসকথা'র মতো গুরুত্বপূর্ণ জায়গাতে অনুষ্ঠানে অংশ নেবেন।

গুজরাতে সাক্ষাৎ হবে মোদীর সঙ্গে

এই বিষয়ে নিজেই টুইট করে তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তাঁর এই সফরকে ঘিরে সেজে উঠেছে গুজরাত। শুধু তাই নয়, কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

তবে এবারের প্রধানমন্ত্রীর গুজরাত সফর একাধিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। কারণ তাঁর এই সফরে দেখা হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা'র প্রধান Dr Tedros Ghebreyesus। তিনিও গুজরাটে আসছেন গুরুত্বপূর্ণ একাধিক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেই সেই সমস্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন Dr Tedros Ghebreyesus। যা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহালমহল।

গোটা বিশ্বে এখনও মহামারী চলছে। বেশ কয়েকটি দেশে নতুন করে করোনা সংক্রমণ বাড়তে চলেছে। বিজ্ঞানীরা চতুর্থ ওয়েভের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না। ভারতেও কয়েকটি রাজ্যেও বাড়তে শুরু করেছে সংক্রমণ। ছড়াচ্ছে উদ্বেগ। এই অবস্থায় ১৮ বছর হলেও বুস্টার ডোজ দেওয়ারও ঘোষণা করা হয়েছে। সেখানে দাঁড়িয়ে মোদী এবং হু'প্রধানের সাক্ষাৎ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

জানা যাচ্ছে, আগামীকাল সোমবার হু প্রধান Dr Tedros Ghebreyesus রাজকোটে পৌঁছবেন। সেখানে রাত্রিযাপন করবেন তিনি। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন তিনি। গুজরাটের জামনগরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধীনে তৈরি হওয়া বিশেষ মেডিসিন সংস্থার শিলান্যাস করবেন Dr Tedros Ghebreyesus। সেই অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রীও। এছাড়াও আরও বেশ কয়েকটি অনুষ্ঠানে হু প্রধান এবং প্রধানমন্ত্রীকে একসঙ্গে দেখা হতে পারে বলে জানা যাচ্ছে।

অন্যদিকেপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই গুজরাট সফরে দেখা হবে মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ কুমার জুগনাথের সঙ্গে। সোমবার সকালে তিনিও রাজকোটে আসছেন। যেখানে ভারত এবং মরিশাসের একাধিক সংস্কৃতি এবং অনুষ্ঠানের মাধ্যমে মরিশাসের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হবে। বিমানবন্দরেই তাঁর জন্যে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক সহ একাধিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন প্রবিন্দ কুমার জুগনাথ।

উল্লেখ্য, সামনেই গুজরাটে বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনকে সামনে রেখেই ইতিমধ্যে ঘুঁটি সাজাতে শুরু করেছে মোদী-শাহ। গুজরাট মোদী গড়, নিজেদের শক্তঘাঁটি হিসাবে পরিচিত। ফলে সেখানে একটা নিশ্চিন্ত জয় চান তাঁরা। আর সেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+