মোদীর রাজ্যে এসে গুজরাতিতে সম্ভাষণ হু প্রধানের, করতালির ধ্বনিতে উষ্ণ অভ্যর্থনা
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-এর মহাপরিচালক ডঃ টেড্রোস আধানম ঘেব্রেইসাস মঙ্গলবার গুজরাটের জামনগর পরিদর্শন এসেছেন। তিনি মোদী-রাজ্যের হুয়ের গ্লোবাল সেন্টার ফর ট্র্যাডিশনাল মেডিসিনের উদ্বোধনে অংশ নেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-এর মহাপরিচালক ডঃ টেড্রোস আধানম ঘেব্রেইসাস মঙ্গলবার গুজরাটের জামনগর পরিদর্শন এসেছেন। তিনি মোদী-রাজ্যের হুয়ের গ্লোবাল সেন্টার ফর ট্র্যাডিশনাল মেডিসিনের উদ্বোধনে অংশ নেন। তাঁর সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর সামনেই উদ্বোধনী অনুষ্ঠানে তিনি গুজরাতি ভাষায় বক্তব্য রাখলেন। তারপরই করতালির ধ্বনিতে মুখরিত হল অনুষ্ঠান-ক্ষেত্র।

ভারতের প্রধানমন্ত্রী নরে্ন্দ্র মোদী তিন দিনের গুজরাত সফরে রয়েছেন। সেই সফরের মাঝে এদিন বিশ্বস্বা্স্থ্য সংস্থার প্রধান প্রধান ডঃ টেড্রোস আধানম ঘেব্রেইসাসের সঙ্গে হুয়ের গ্লোবাল সেন্টার ফর ট্র্যাডিশনাল মেডিসিনের উদ্বোধনে ছিলেন। এখানে গুজরাতের আঞ্চলিক ভাষা গুজরাতিতে জনসাধারণের উদ্দেশ্যে ভাষণ দিয়ে উপস্থিত জনতাকে তাক লাগিয়ে দেন হু প্রধান। তাক লাগিয়ে দেন মোদীকেও। মোদী নিজে করতালির ধ্বনিতে অভিবাদন জানান তাঁকে।
এদিন হুয়ের গ্লোবাল সেন্টার ফর ট্র্যাডিশনাল মেডিসিনের উদ্বোধনী অনুষ্ঠানে হু প্রধান বলেন, "কেম চো?" অর্থাৎ (কেমন আছেন? তারপর বলেন, মাজা মা। অর্থাৎ গুজরাত সফরে এসে আমি অত্যন্ত আনন্দিত বোধ করছি।" হু প্রধানের মুখে গুজরাতি ভাষায় এই সম্ভাষণ সূচক ভাষণ শুনে তাঁর প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।
এদিন যে প্রকল্পের উদ্বোধন করতে হু প্রধান আসেন গুজরাতে, তা আদতে একটি বৈশ্বিক প্রকল্প। এর অর্থ হল ভারত বিশ্বে যাবে এবং সমগ্র বিশ্ব ভারতে আসবে। হু প্রধান বলেন, আমি একটি অন্তর্বর্তী অফিস-সহ কেন্দ্র স্থাপনের জন্য ২৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই। এ ব্যাপারে যেদিন থেকে আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছিলাম, তার প্রতিশ্রুতি ছিল আশ্চর্যজনক। আমি জানতাম যে এই কেন্দ্রটি ভালো হাতে থাকবে।" হু প্রধান ভারতের প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হন।
#WATCH | WHO Director-General Dr Tedros Adhanom Ghebreyesus greets the public in Gujarati during the inaugural ceremony of the WHO-Global Centre for Traditional Medicine in Jamnagar. pic.twitter.com/Mexd6RUXLw
— ANI (@ANI) April 19, 2022
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন হুয়ের কেন্দ্রের উদ্বোধন করেছেন। এবং সেইসঙ্গে ডাঃ টেড্রোসকে এইসেন্টার পরিদর্শনের জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, "আমি হু প্রধান ডঃ টেড্রোসের কাছে কৃতজ্ঞ এবং প্রত্যেক ভারতীয়ের তরফ থেকে তাঁকে ধন্যবাদ জানাই। তিনি গুজরাতি, হিন্দি ও ইংরেজিতে কথা বলে আমাদেরকে গর্বিত করেছেন। আমাদের হৃদয় স্পর্শ করেছেন।"
এদিন গুজরাতে গ্লোবাল সেন্টার ফর ট্র্যাডিশনাল মেডিসিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী, হু প্রধান ট্রেডোস ছাড়াও উপস্থিত ছিলেন মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দকুমার জগনাথ, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া এবং কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। ট্র্যাডিশনাল মেডিসিনের জন্য গ্লোবাল সেন্টার সারা বিশ্বে ঐতিহ্যবাহী ওষুধের জন্য প্রথম এবং একমাত্র গ্লোবাল কেন্দ্র হবে। এটি বিশ্বব্যাপী সুস্থতার একটি আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে আবির্ভূত হবে।












Click it and Unblock the Notifications