করোনায় দ্রুত ছড়িয়ে পড়া কেন কমানো যাচ্ছে না! সতর্কবার্তায় জানান দিলেন হু-এর বিজ্ঞানী
প্রায় ২ বছর হতে চলল গোটা বিশ্ব করোনার দাপটে কার্যত এক অন্য় ধরনের জীবনযাপনে অভ্যস্ত হয়েছে। যে জীবনযাপনের একটা বড় অংশ জুড়ে রয়েছে করোনা থেকে দূরে থাকার সতর্কতা। এবার এই অতিমারী নিয়ে সোজ হুয়ের তাবড় বিজ্ঞানী সৌম্য স্বামীনাথনের তরফে এল বার্তা।

অতিমারী কমছে না
সৌম্য স্বামীনাথন জানিয়েছেন যে , শেষ ২৪ ঘণ্টায় বিশ্বে ৫০০,০০০ জনের করোনা সংক্রমণ হয়েছে। মৃত্যু হয়েছে ৯৩০০ জনের। যার থেকে স্পষ্ট হচ্ছে যে কিছুতেই কমছে না করোনার প্রকোপ। তিনি জানান, অতিমারী কাটেনি এখনও।

করোনা অতিমারী ছড়িয়ে যাওয়ার বড় কারণ কী?
সৌম্য স্বামীনাথন জানিয়েছেন, করোনা দ্রুতহারে ছড়িয়ে যাওয়ার নেপথ্যে রয়েছে, ডেল্টা ভ্যারিয়েন্ট। এছাড়াও করোনা রোখা মানুষের হাতে যে বিষয়গুলির ওপর নির্ভর করছে , তাতে জোর দেওয়া হচ্ছে না। হুয়ের প্রধান বিজ্ঞানী জানিয়েছেন, ডেল্টা ছাড়াও, সোশ্যাল ডিসটেন্সিং বিধি না মানা, লকডাউনে ছাড়, ভ্যাকসিনেশনের ধীর গতি করোনা ছড়িয়ে পড়তে সাহায্য করছে।

ভয় বাড়াচ্ছে ডেল্টা
হুয়ের বিজ্ঞানীর সাফ দাবি যে, ডেল্টা ভাইরাসের জন্যই বাড়ছে সংক্রমণ। কারণ এই ভ্যারিয়েন্টের দ্রুত ছড়িয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে। একজন ডেল্টা আক্রান্ত মানুষের থেকে ৮ জন আক্রান্ত হতে পারেন। ফলে এই ভাইরাসের গতিবিধি থেকে সাবধান।

কোভ্যাক্সিন নিয়ে হুয়ের অবস্থান
হুয়ের তরফে সৌম্য স্বামীনাথন সাফ জানিয়েছেন, কোভ্যাক্সিনের কার্যকারীতা এবার ফেজ থ্রি ট্রায়ালের পর থেকে বেশ পোক্ত বলে মনে করা হচ্ছে। হুয়ের এই বিজ্ঞানী জানিয়েছেন যে অগাস্টের মাঝামাঝি নাগাদ, সম্ভবত হুয়ের মান্যতা পেয়ে যাবে কোভ্যাক্সিন।












Click it and Unblock the Notifications