SFI-র হামলার সময়েও ঠিক থাকা গান্ধীর ছবি চুরমার! সিপিএম-এর 'সাজানো' প্রশ্নে কংগ্রেস তুলল রাহুলের ক্ষমার কথা
জুনের ২৪ তারিখে কেরলের (Kerala) ওয়ানাডে (Wanad) রাহুল গান্ধীর অফিসে হামলা-ভাঙচুর চালায় সিপিআইএম (CPIM) -এর ছাত্র সংগঠন এসএফআই (SFI)। তারপর থেকে এসএফআই-এর জেলা কমিটি ভেঙে দেওয়া থেকে শুরু করে অঙিযুক্তদের বিরুদ্ধে ব্
জুনের ২৪ তারিখে কেরলের (Kerala) ওয়ানাডে (Wanad) রাহুল গান্ধীর অফিসে হামলা-ভাঙচুর চালায় সিপিআইএম (CPIM) -এর ছাত্র সংগঠন এসএফআই (SFI)। তারপর থেকে এসএফআই-এর জেলা কমিটি ভেঙে দেওয়া থেকে শুরু করে অঙিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিককে সরিয়ে দেওয়া সবই হয়েছে সেখানে। সেইসব ঘটনা সরিয়ে এখন প্রশ্ন রাহুল গান্ধীর অফিসের দোতলায় মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) ফটো ফ্রেম নিচে ফেলে ভাঙল কে। অস্বস্তি কংগ্রেস শিবিরে।

কংগ্রেসের অভিযোগ
কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছিল, রাহুল গান্ধীর অফিসে তছনছ করার পাশাপাশি, সেখানে দোতলার দেওয়ালে থাকা গান্ধীজির ছবি ফেলে ভেঙে ফেলা হয়। পুরো ঘটনার তদন্ত করে পুলিশ।

মিটেছে তিরস্কার ও শাস্তির পর্ব
২৪ জুন ওয়ানাড়ে কংগ্রেস কার্যালয়ের কাছে বিক্ষোভের ডাক দিয়েছিল এসএফআই। সেই বিক্ষোভ সমাবেশ থেকে রাহুল গান্ধীর সংসদ কার্যালয়ের হামলার ঘটনা ঘটে। ঘটনা সামনে আসতেই হস্তক্ষেপ করেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয় কড়া পদক্ষেপনেন। পুলিশের তরফে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। ভেঙে দেওয়া হয়, এসএফআই-এর ওয়ানাড জেলা কমিটি। অন্যদিকে কর্তব্যে গাফিলতির অভিযোগে দুই পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়। পুরো বিষয়টি নিয়ে তদন্ত রিপোর্ট জমা পড়ে ডিজির কাছে। তারপর তা যায় রাজ্য স্বরাষ্ট্র দফতরে।

তদন্ত রিপোর্ট জমা পড়ার পরে ফের বিতর্ক
পুরো ঘটনার তদন্ত রিপোর্ট জমা পড়ার পরে ফের বিতর্ক শুরু হয়। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী পুলিশি রিপোর্টে বলা হয়েছে, ২৪ জুন হামলার পরে বেলা ৪ টে নাগাদ হামলাকারীরা বেরিয়ে যায় সেখান থেকে। বলা ভাল বেশি পুলিশ আসতে দেখেই হামলাকারীরা পালিয়ে যায়। পুলিশের তরফে দাবি করা হয়েছে, সেদিনের পুরো ঘটনার ছবি তোলা হয়। প্রথমে যখন ছবি তোলা হয়, সেই সময় দোতলায় গান্ধীজির ছবি ছিল অবিকৃত। তবে পুলিশ সেখান থেকে যাওয়ার পরেই হাজির হন কংগ্রেস নেতারা। রাহুল গান্ধীর কার্যালয়ের অবস্থা পর্যবেক্ষণে পুলিশ ডাকা হয়। সেই সময়ও পুলিশ চিত্রগ্রাহককে দিয়ে ছবি তোলে। পুলিশের দাবি, সেই সময় দেখা যায় গান্ধীজির ফটো ফ্রেম মাটিতে পড়ে, কাঁচ ভাঙা অবস্থায়। পুলিশ সুপারের রিপোর্টে বলা হয়েছে, শুধু পুলিশের চিত্রগ্রাহকের ওপরে ভরসা করাই নয়, তদন্তে হামলার ঘটনার ভিডিও ফুটেজও পরীক্ষা করে দেখা হয়। সেই সময়ও গান্ধীর ছবি চুরমারের কোনও প্রমাণ পাওয়া যায়নি।

সিপিএম-এর 'সাজানো' অভিযোগ
রাহুল গান্ধী ওয়ানাডে যান এবং হামলাকারীদের ক্ষমা করে দেওয়ার কথা জানান। পাশাপাশি তিনি এও অভিযোগ করেন, কেরলে বিজেপি-সিপিএম আঁতাত করেছে। সেখানে সিপিএমও ছাড়বার পাত্র নয়। গান্ধীর ছবি ভেঙে ফেলা প্রসঙ্গে এসএফআই এবং সিপিএম-এর তরফে কটাক্ষ করে বলা হয়েছে, গান্ধীকে মেরে ফেলার চেষ্টা করছে কংগ্রেস। পুলিশের তদন্তে সেটাই প্রমাণিত, দাবি সেখানকার শাসকের। গান্ধীর ছবি ভেঙে বামেদের বদনামের চেষ্টা চলছে বলেও অভিযোগ সিপিএম-এর।
অস্বস্তি এড়াতে কংগ্রেস বলছে, পুলিশ যে রিপোর্টে পুরোটাই সত্যি বলেছে, তা ধরে নেওয়ার কোনও কারণ নেই। রাজ্য কংগ্রেসের তরফে হামলাকারীদের রাহুল গান্ধীর ক্ষমা করে দেওয়াকেই তুলে ধরা হচ্ছে এই ঘটনায়।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications