Haryana Assembly Poll 2024: হরিয়ানা নির্বাচনে সর্বোচ্চ ভোটে জিতেছিলেন কারা? রইল তালিকা
এগিয়ে আসছে হরিয়ানার বিধানসভা নির্বাচন। ২০২৪-এ একেবারে হাড্ডাহাড্ডি লড়াই চলবে। ৯০ আসনের বিধানসভা নির্বাচন হয়েছিল ২০১৯ সালের ২১ অক্টোবর। ফলাফল প্রকাশিত হয়েছিল ২৪ অক্টোবর।
তাতে কংগ্রেস সুবিধাজনক অবস্থানে ছিল। অনেক কংগ্রেস প্রার্থীই বিপুল মার্জিনে জয়ী হয়েছিলেন। সর্বোচ্চ মার্জিনে জিতে শীর্ষে রয়েছে কংগ্রেসের ভূপিন্দর সিং হুডা। গৃহ সম্পলা কিলোই আসনে জয়ী হয়েছিলেন তিনি। বিজেপির সতীশ মণ্ডলকে ৫৮,৩১২ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি।

তারপরের স্থানে রয়েছেন জননায়ক জনতা পার্টির দেবেন্দ্র সিং বাবলি। হরিয়ানার তোহনা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী শুভাশিল বারালাকে ৫২,৩০২ ভোটে হারিয়েছিলেন তিনি। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন জননায়ক পার্টির দুষ্মন্ত চৌতালা। হরিয়ানার উচানা কালান কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী প্রেমা লতাকে ৪৭, ৫৫২ ভোটে হারিয়েছিলেন।
চতুর্থস্থানে রয়েছেন বিজেপির মনোহর লাল খট্টর। হরিয়ানার কর্নাল কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী ত্রিলোচন সিংকে ৪৫,১৮৮ ভোটে হারিয়েছিলেন তাঁরা। বিজেপির প্রমোদ কুমার ভিজ কংগ্রেস প্রার্থী সঞ্জয় আগরওয়ালকে ৩৯, ৫৪৫টি ভোটে হারিয়েছিলেন। আবারও এগিয়ে আসছে নির্বাচন। তাতেই জয়ী হয়েছিলেন তিনি।
ফের আসছে বিধানসভা নির্বাচন। এবার কংগ্রেস খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই। অন্যদিকে বিজেপির শরিকি বিবাদও মাথাচারা দিয়ে উঠেছে। এবার একক ভাবেই হরিয়ানার বিধানসভা নির্বাচনে লড়ছে বিজেপি। কংগ্রেসও শরিকি বিবাদ রয়েছে। কংগ্রেসও চাপে রয়েছে।












Click it and Unblock the Notifications