হরিয়ানায় খট্টর-চৌতালার শপথ রবিবার, সম্ভাব্য মন্ত্রী হিসেবে উঠে আসছে যাঁদের নাম

শেষমেশ হরিয়ানার কুর্সিতে দ্বিতীয়বারের জন্য বসতে চলেছে মনোহরলাল খট্টরই। রবিবার মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানের আগেই মন্ত্রিসভায় কারা স্থান পেতে চলেছে তার একটা আভাস মিলেছে।

শেষমেশ হরিয়ানার কুর্সিতে দ্বিতীয়বারের জন্য বসতে চলেছে মনোহরলাল খট্টরই। জেজেপির দুষ্যন্ত চৌতালা হচ্ছেন উপমুখ্যমন্ত্রী। রবিবার মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানের আগেই মন্ত্রিসভায় কারা স্থান পেতে চলেছে তার একটা আভাস মিলেছে। বিজেপি থেকে ছয়বারের বিধায়ক অনিল বিজ, বানওয়ারি লাল, সীমা ত্রিখা এবং জেজেপি থেকে রাম কুমার গৌতম ও ঈশ্বর সিংহ মন্ত্রী হতে পারেন।

হরিয়ানায় খট্টর-চৌতালার শপথ রবিবার, সম্ভাব্য মন্ত্রী যাঁরা

রবিবার দীপাবলীর দিন বিজেপি-নেতৃত্বাধীন হরিয়ানার জোট সরকার শপথ গ্রহণ করবে। বিজেপি-জেজেপির এই জোট সরকারকে সমর্থন জানিয়েছেন নির্দল সাত বিধায়কও। তাঁদের মধ্যে দেবীলালের ছেলে রঞ্জিত সিং চৌতলা মন্ত্রীর পদে বসতে পারেন। গত মন্ত্রিসভায় স্বাস্থ্যমন্ত্রী থাকা বিজ ছিলেন দলের সবথেকে বরিষ্ঠ নেতা। তিনি এবারও বিশেষ গুরুত্ব পেতে পারেন মন্ত্রিসভায়।

সূত্রের খবর, মন্ত্রিপরিষদের জন্য বিজেপির অন্য যেসব বিধায়কদের নাম ঘোরাফেরা করছে, তাঁরা হলেন মহিপাল ধনদা, ঘনশ্যাম সরফ, কমল গুপ্ত, সুভাষ সুধা ও দীপক মঙ্গলা প্রমুখ। শনিবার হরিয়ানার রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্য বিজেপি-নেতৃত্বাধীন জোটকে রাজ্যে পরবর্তী সরকার গঠনের আমন্ত্রণ জানান।

সেইমতো মনোহরলাল খট্টর এবং জননায়ক জনতা পার্টি বা জেজেপির নেতা দুষ্যন্ত চৌতলা যথাক্রমে মুখ্যমন্ত্রী এবং উপ-মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন রবিবার। মুখ্যমন্ত্রী-নির্বাচিত খট্টর বলেছেন, শপথ অনুষ্ঠান হবে দুপুর ২.১৫-য়। হরিয়ানা রাজভবনে তাঁর সঙ্গেই শপথ নেবেন দুষ্যন্ত চৌতলাও।

বিজেপি শুক্রবার হরিয়ানায় পরবর্তী সরকার গঠনের জন্য জেজেপির সঙ্গে একটি ডিল ফাইনাল করে। তারপরই হরিয়ানায় ত্রিশঙ্কু পরিস্থিতিতে জেজেপির সমর্থন আদায় করে নিয়ে বিজেপি সরকার গঠনের দিকে এগিয়ে যায়। সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছতে গেরুয়া শিবিরের ছয়টি আসনের কম পড়েছিল। উল্লেথ্য ৯০ আসনের বিধানসভায় বিজেপি ৪০, জেজেপি ১০টি আসন পেয়েছিল। কংগ্রেসের পেয়েছিল ৩১টি আসন। আর নির্দল বিধায়ক হিসেবে জিতেছিল ৮ জন, আইএনএলডি একটি আসনে জয়লাভ করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+