Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে কারা আমন্ত্রিত

বারো জুলাই অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বহু প্রতীক্ষিত বিয়ের অনুষ্ঠান হতে যাচ্ছে মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে। এই অনুষ্ঠান আন্তর্জাতিক মিডিয়ারও দৃষ্টি আকর্ষণ করেছে। বিয়ের অনুষ্ঠানের আগে প্রাক-বিয়ের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মাধুরী দীক্ষিত. দীপিকা পাড়ুকোন, রীতেশ দেশমুখ-সহ বলিউডের বহু সেলিব্রিটি।

দেশের বাণিজ্যিক রাজধানী মুম্বইয়ে বিয়ের প্রস্তুতি চলেছে পুরোদমে। রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানির ছেলের বিয়ের অনুষ্ঠানে সেলিব্রিটিরা ছাড়াও বহু রাজনৈতিক নেতা এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে।

Anant Ambani Radhika Merchant wedding ceremony

বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন, রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধী। পিটিআই-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি সোনিয়া গান্ধীর ১০ জনপথের বাড়িতে গিয়েছিলেন। সেখানেই মুকেশ আম্বানি গান্ধী পরিবারের সদস্যদের ছেলের বিয়েতে আমন্ত্রণ জানিয়েছেন বলে মনে করা হচ্ছে।

এর আগে মুকেশ আম্বানি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন। তবে বিয়ের অনুষ্ঠানে নিশ্চিতভাবে কারা যোগ দেবেন তা এখনও নিশ্চিত জানা যায়নি।

তবে প্রাক-বিয়ের সঙ্গীত অনুষ্ঠানে শাহরুখ খান, সলমন খান, আমির খান, অক্ষয় কুমার. রণবীর সিং, রণবীর কাপুর, আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনাা কাইফ উপস্থিত থাকায় ধরে নেওয়া হচ্ছে তাঁরা ১২ জুলাইয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ১২ জুলাই আর যাঁরা উপস্থিত থাকতে পারেন, তাঁদের মধ্যে রয়েছেন করিনা কাপুর, করণ জোহর, জাহ্নবী কাপুর, কারিশ্মা কাপুর, সারা আলি খান, ইব্রাহিম আলি খান এবং অনন্য়া পাণ্ডের মতো সেলিব্রিটিরা।

১২ থেকে ১৪ জুলাই বিয়ের অনুষ্ঠানে অ্যাডেল, ড্রেক, লানা ডেল রের মতো গায়ক-গায়িকারাও উপস্থিত থাকতে পারেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+